মেঘনা সেতুতে উল্টে গেছে ট্রাক, ৮ কিলোমিটার যানজট

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৫, ০৯:১২ আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ০৯:১২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুতে একটি রডবাহী ট্রাক উল্টে রড ছড়িয়ে পড়ায় এক লেনে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে ঢাকামুখী লেনে প্রায় আট কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে সেতুর ঢাকামুখী লেনে অতিরিক্ত রডবোঝাই ট্রাকটির চাকা বিকল হয়ে উল্টে যায়। এ সময় ট্রাকে থাকা রড সেতুর ওপর ছড়িয়ে পড়লে ওই লেনে যান চলাচল বিঘ্নিত হয়। এতে যানবাহনের ধীরগতির কারণে ধীরে ধীরে মহাসড়কে যানজট সৃষ্টি হয়। তীব্র যানজট ছড়িয়ে পড়েছে মহাসড়কের মুন্সীগঞ্জ প্রান্তের গজারিয়া অংশের মেঘনা সেতু থেকে ভবেরচর বাসস্ট্যান্ড পর্যন্ত- প্রায় আট কিলোমিটার এলাকায়।

এ বিষয়ে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন জানান, খবর নিয়ে সমস্যা সমাধানের দ্রুত উদ্যোগ গ্রহণ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
পাথরের বদলে ইট-বালু দিয়ে ১২ কোটি টাকায় মহাসড়ক সংস্কার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি