আ.লীগের বিক্ষোভ মিছিলের প্রস্তুতির সময় পুলিশের হানা, গ্রেফতার ৮

ফরিদপুর প্রতিনিধি
২২ এপ্রিল ২০২৫, ১০:২১আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ১০:২১

ফরিদপুরে আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে পুলিশ অভিযান চালিয়ে আট জনকে গ্রেফতার করেছে। রবিবার (২১ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে ফরিদপুর সদরের মাচ্চর ইউনিয়নের চন্ডিপুরে ব্র্যাক নার্সারির সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে।

অভিযানকালে পুলিশ একটি ব্যানার জব্দ করে। ওই ব্যানারে লেখা ছিল ‘অবৈধ দখলকারী স্বৈরাচার ইউনূস সরকারের আইসিটি আদালতে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ও অন্যদের বিরুদ্ধে চার্জশিট প্রদান কার্যক্রম প্রত্যাখ্যান করে ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল, আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদপুর জেলা শাখা।’

গ্রেফতার আট জন হলেন- ফরিদপুর সদরের চন্ডিপুরের মৃত জীবন সাধুর ছেলে বিমল কুমার সরকার (৪৫), সদরের দয়ারামপুর এলাকার মৃত আসাদউজ্জামানের ছেলে বাবু মোল্লা (১৯), সালথা উপজেলার সালথা গ্রামের দাউদ শেখের ছেলে বিল্লাল হোসেন (১৯), সালথার গুড়দিয়া গ্রামের নয়া মাতুব্বরের ছেলে রবিউল ইসলাম (২০), সালথার সোলায়মানের ছেলে হাসিবুল (১৯), সালথার ঝন্টুর ছেলে আকাশ (২১), সালথার খলিসাডুবি গ্রামের ফারুক মাতুব্বরের ছেলে ফাহিম মাতুব্বর (১৯) ও মধুখালী উপজেলার গন্ধখালী গ্রামের মাকুল হোসেনের ছেলে সোয়াদ হোসেন (১৯)।

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি আসাদউজ্জামান সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের পক্ষে মিছিল বের করার উদ্যোগ নেওয়া হয়েছে- এ খবর শুনে রবিবার দিবাগত রাত দেড়টার দিকে চন্ডিপুর ব্র্যাক নার্সারির সামনে ঢাকা-খুলনা মহাসড়কে মিছিলের প্রস্তুতিকালে পুলিশ চারদিক থেকে অভিযান চালিয়ে ওই আট জনকে ঘটনাস্থল থেকে আটক করে।

ওসি আরও বলেন, এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে। ওই আট জনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী