নিরাপত্তারক্ষীকে বেঁধে মার্কেটে ডাকাতি, ট্রাক ভরে নিয়ে গেলো মালামাল

গোপালগঞ্জ প্রতিনিধি 
০৭ জানুয়ারি ২০২৬, ১৯:১৩আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ১৯:১৩

গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিরাপত্তা প্রহরীকে মারধর করে তিনটি দোকান থেকে প্রায় ৬৫ লাখ টাকার মালামাল ও নগদ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে গেছে ডাকাতরা। মঙ্গলবার গভীর রাতে উপজেলার তারাশী গ্রামের তালুকদার মার্কেটে ডাকাতির এ ঘটনা ঘটে।

পরে আহত অবস্থায় নিরাপত্তা প্রহরী ইয়াদুল শেখকে (৬০) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, ‘রাত আনুমানিক ২টার দিকে একটি ট্রাক তালুকদার মার্কেটে এসে থামে। ট্রাক থেকে নেমে এক ব্যক্তি পানি পান করতে চাইলে আনতে যাই। এ সময় পেছন থেকে আমার মাথায় আঘাত করা হলে মাটিতে লুটিয়ে পড়ি। পরে ডাকাতরা আমার হাত-পা ও মুখ বেঁধে মার্কেটের তিনটি দোকানের শাটার ভেঙে লুটপাট চালিয়ে ট্রাকে ভরে মালামাল নিয়ে যায়।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডাকাতরা ওই মার্কেটের সাদিয়া এন্টারপ্রাইজ, বিসমিল্লাহ ব্যাটারি হাউস ও জারিফ মোটরস থেকে নতুন ও পুরোনো ব্যাটারি, মোটরসাইকেলের যন্ত্রাংশ এবং নগদ টাকা লুট করে নিয়ে যায়। তারা চলে যাওয়ার পর অনেক চেষ্টা করে হাত-পায়ের বাঁধ খুলে পাশের বাসিন্দাদের ডেকে আনেন নিরাপত্তা প্রহরী ইয়াদুল। পরে স্থানীয়দের সহায়তায় তাকে কোটালীপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। 

সাদিয়া এন্টারপ্রাইজের মালিক শামীম শিকদার জানান, তার দোকান থেকে অটোভ্যান ও ইজিবাইকের প্রায় ৪০ লাখ টাকার নতুন ও পুরাতন ব্যাটারি এবং ক্যাশ বাক্স ভেঙে ৫০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে ডাকাতরা।

বিসমিল্লাহ ব্যাটারি হাউসের মালিক মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমার দোকান থেকে প্রায় ২০ লাখ টাকার নতুন ও পুরাতন ব্যাটারি, আইপিএস, গাড়ির টায়ার এবং ক্যাশ বাক্স ভেঙে ৩০ হাজার টাকা নিয়ে গেছে ডাকাতরা।’ এ ছাড়া জারিফ মোটরস থেকে প্রায় তিন লাখ টাকার মালামাল ও নগদ ৩৬ হাজার টাকা লুট করে নিয়ে গেছে তারা।

কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মামুনুর রহমান বলেন, ‘খবর পেয়ে সকালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জিয়াউল হক ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ইতিমধ্যে আশপাশের বিভিন্ন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ডাকাতদের শনাক্তের চেষ্টা চলছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।’

/এএম/
সম্পর্কিত
গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত ৩
ভুয়া র‌্যাব-পুলিশ পরিচয়ে ছিনতাই, ডাকাতি চক্রের প্রধান গ্রেফতার 
গোপালগঞ্জে পৃথক স্থান থেকে ৩ জনের লাশ উদ্ধার
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল