সাতক্ষীরায় যুবলীগ নেতার বাড়ি থেকে পেট্রোল বোমা উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২০, ১৬:২৪আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ১৭:৩১

উদ্ধারকৃত বোমা সাতক্ষীরার দেবহাটায় যুবলীগ নেতার রান্নাঘর থেকে উদ্ধার করা হয়েছে তিনটি তাজা পেট্রোল বোমা। শনিবার (৫ ডিসেম্বর) সকালে দেবহাটার সখিপুর ইউনিয়নের ধোপাডাঙ্গা গ্রামের আব্দুল ওয়াবের ছেলে উপজেলা যুবলীগের সহ-সম্পাদক মহিউদ্দীন গাজীর রান্নাঘর থেকে পেট্রোল বোমাগুলো উদ্ধার করা হয়।

তবে আইনের চোখে অপরাধী সাজাতে ষড়যন্ত্রের অংশ হিসেবে এমনটি করা হতে পারে বলে ধারণা পুলিশের।

পুলিশের উদ্ধার তৎপরতা স্থানীয় সখিপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতন জানান, শুক্রবার রাতে কে বা কারা যুবলীগ নেতা মহিউদ্দীন গাজীর বাড়ির রান্নাঘরের মধ্যে ৩টি পেট্রোল বোমা রেখে যায়। শনিবার সকালে মহিউদ্দীনের স্ত্রী রান্না করার জন্য ওই ঘরে প্রবেশ করলে খাটের নিচে পরিত্যক্ত অবস্থায় একটি প্যাকেট দেখতে পেয়ে তাকে জানালে তিনি সঙ্গে সঙ্গে থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং একটি প্যাকেটে থাকা তিনটি তাজা পেট্রোল বোমা উদ্ধার করেন।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ইতোমধ্যে তদন্তে নেমেছে। পাশাপাশি র‍্যাবও মাঠে রয়েছে বলে জানান তিনি। 

/আরআইজে/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি