ভারতফেরত যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন লাগবে না

বেনাপোল প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২১, ২২:৫৫আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ২২:৫৫

ভারতফেরত যাত্রীদের জন্য আরোপিত বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন শর্ত প্রত্যাহার করেছে স্বাস্থ্য বিভাগ। তবে এখন থেকে ভারত থেকে আসা বাংলাদেশি পাসপোর্টধারী করোনা নেগেটিভ যাত্রীদের জন্য ১৪ দিনের হোম কোয়ারেন্টিন বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া ভারত ভ্রমণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিপত্রও লাগছে না। উভয় দেশে যাতায়াতের ক্ষেত্রে ৭২ ঘণ্টার মধ্যে আরটিপিসিআর থেকে করোনা পরীক্ষার নেগেটিভ সনদপত্র প্রদর্শনের বিধান চালু থাকবে।

আগামীকাল বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে এ আদেশ কার্যকর হবে বলে নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউছুফ আলী জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের আদেশে এখন থেকে ভারতফেরত যেসব যাত্রীর ৭২ ঘণ্টার আরটিপিসিআর করোনা নেগেটিভ সনদ থাকবে তারা সরাসরি নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিন করতে পারবেন। তবে যেসব যাত্রীর করোনার উপসর্গ বা পজিটিভ তাদেরকে অবশ্যই আইসোলেশনে থাকতে হবে।

যশোরের শার্শা উপজেলার করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা জানান, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাতিল এবং হোম কোয়ারেন্টিন বাধ্যতামূলক করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা অনুযায়ী বুধবার থেকে এ আদেশ কার্যকর করা হবে। ভিসা এবং আরটিপিসিআরের ৭২ ঘণ্টার করোনা নেগেটিভ সনদ থাকলে তাকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। তবে ফেরার আগে ভারতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের অনুমতি লাগবে।

/এফআর/
সম্পর্কিত
পাঁচ তারকা হোটেলে খাবারের টেবিলে তেলাপোকা
ভারতের ‘গ্রেট ওয়াল’ রাজস্থানে, আজও যার রহস্য অমীমাংসিত
তুষার চিতা দেখতে লাদাখ, বিশ্বের চতুর্থ সেরা বন্যপ্রাণী অভিজ্ঞতা
সর্বশেষ খবর
অস্ট্রেলিয়ায় যাওয়ার পথে হারিয়েছিল মিয়ানমারকে, এবার পারলো না বাংলাদেশ
অস্ট্রেলিয়ায় যাওয়ার পথে হারিয়েছিল মিয়ানমারকে, এবার পারলো না বাংলাদেশ
চার ঘণ্টা বিমান উড়িয়ে কার ছবি আঁকলেন পাইলট
চার ঘণ্টা বিমান উড়িয়ে কার ছবি আঁকলেন পাইলট
দুর্নীতির মামলা: সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু
দুর্নীতির মামলা: সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু
গাজী নজরুল ৪ ও স্ত্রী মাকসুদা ১ দিনের রিমান্ডে
গাজী নজরুল ৪ ও স্ত্রী মাকসুদা ১ দিনের রিমান্ডে
সর্বাধিক পঠিত
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি