এক উপজেলায় ১৫ চেয়ারম্যান প্রার্থীকে আ.লীগ থেকে বহিষ্কার

খুলনা প্রতিনিধি
০১ নভেম্বর ২০২১, ২২:২৪আপডেট : ০১ নভেম্বর ২০২১, ২২:৩১

আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে খুলনার ডুমুরিয়া উপজেলায় নৌকা প্রতীকের বিরুদ্ধে ১৫ জন বিদ্রোহী প্রার্থী নির্বাচন করছেন। তাদের আওয়ামী লীগ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে যেসব নেতাকর্মী বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত রয়েছেন তাদের সতর্ক হওয়ার জন্য বলা হয়েছে। সেই সঙ্গে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

খুলনা জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক এম এ রিয়াজ কচি সোমবার সন্ধ্যায় এক প্রেস বার্তায় জানান, ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বিদ্রোহী প্রার্থীদের তালিকা তৈরি ও বহিষ্কার করার জন্য জেলা আওয়ামী লীগের কাছে সুপারিশ করা হয়। এ তালিকা অনুযায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থীরা হচ্ছেন– ২নং রঘুনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য গাজী আব্দুল হক, ৩নং রুদাঘরা ইউনিয়ন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ গাজী তৌহিদুজ্জামান তৌহিদ, ৩নং রুদাঘরা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এম এম ইমরান হোসেন, ৪নং খর্ণিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ হেফজুর রহমান, ৪নং খর্নিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এস এম মেহেদি হাসান, ৭নং শোভনা ইউনিয়ন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও ডুমুরিয়া উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক সুরঞ্জিত কুমার বৈদ্য, ৮নং শরাফপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য শেখ রবিউল ইসলাম, ৯নং সাহস ইউনিয়ন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাহস ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহাজালাল মোড়ল, ১০নং ভান্ডারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোপাল চন্দ্র দে, ১০নং ভান্ডারপাড়া ইউনিয়ন যুবলীগের সদস্য বিপুল মণ্ডল, ১১নং ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগের সদস্য গাজী হুমায়ন কবির (বুলু), ১১নং ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শেখ রবিউল ইসলাম, ১১নং ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা নোন্টু, ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম, ১২নং রংপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ১২নং রংপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য কাজল বিশ্বাস।

/এমএএ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে