ভাবিকে পিটিয়ে হত্যার অভিযোগ দেবরদের বিরুদ্ধে

কুষ্টিয়া প্রতিনিধি
০১ জানুয়ারি ২০২২, ২০:৪৫আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ২০:৪৫

কুষ্টিয়ার দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে নাজমা আক্তার (৩৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১ জানুয়ারি) বিকালে উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবরগাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ নাজমা আক্তার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গোবরগাড়া গ্রামের গিয়াস উদ্দিনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার বিকালে পৈতৃক জমি ভাগাভাগি নিয়ে পূর্বশত্রুতার জেরে গিয়াস উদ্দিনের সঙ্গে তার ছোট ভাই শাহীন ও তুহিনের ঝগড়া শুরু হয়। একপর্যায়ে শাহীন ও তুহিন বাঁশ দিয়ে গিয়াস উদ্দিনের স্ত্রী নাজমা আক্তারের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দৌলতপুর থানার ওসি এস এম জাবীদ হাসান বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধের জেরে দেবরের লাঠির আঘাতে ভাবি নিহত হয়েছে। লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

/এফআর/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
বাগেরহাটে সাবেক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা
সর্বশেষ খবর
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী