অস্ত্র-মাদকসহ সাবেক যুবলীগ নেতা গ্রেফতার

কুষ্টিয়া প্রতিনিধি
০৫ জুলাই ২০২২, ১৮:০২আপডেট : ০৫ জুলাই ২০২২, ১৮:১৬

কুষ্টিয়া শহর যুবলীগের সাবেক আহ্বায়ক জেড এম সম্রাটকে অস্ত্র, মাদক ও ওয়াকিটকিসহ গ্রেফতার করেছে র‍্যাব-১২। এ সময় তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়। তিন জনের বিরুদ্ধে মামলার পর কুষ্টিয়া মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

মঙ্গলবার (৫ জুলাই) দুপুর ১২টায় র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। 

গ্রেফতারকৃতরা হলো-কুষ্টিয়া শহরের কমলাপুরের বাসিন্দা আমিরুল ইসলাম ও শহর মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাহানা সুলতানা বনির ছেলে জেড এম সম্রাট (৩৩), দুই সহযোগী পশ্চিম মজমপুর এলাকার বাসিন্দা গোলাম রসুলের ছেলে দীন ইসলাম রাসেল (৩৩) ও জুগিয়া গ্রামের আবুল কালামের ছেলে ওসমান হাসান (৩১)। 

মোহাম্মদ ইলিয়াস খান  বলেন, দীর্ঘদিন ধরে টেন্ডার, জিম্মি, সন্ত্রাস, অস্ত্রবাজি, তুলে নিয়ে মুক্তিপণ আদায় ও টর্চার সেলে নিরীহ লোকদের ধরে এনে নির্যাতন করে চাঁদা আদায়সহ নানা অপরাধে জড়িত সম্রাট। তার বিরুদ্ধে প্রায় অর্ধ ডজন মামলা রয়েছে। একাধিক অভিযোগ ও জিডি সূত্রে র‍্যাবের অভিযানিক দল সম্রাটের মজমপুরের অফিসে অভিযান চালায়। এ সময় সেখানে আট রাউন্ড গুলিসহ একটি ওয়ান শুটার, ইয়াবা, ফেনসিডিল, ৪টি ওয়াকিটকি ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তাদের অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের