‘নতুন করে বিধিনিষেধ দেওয়া হবে না’

মেহেরপুর প্রতিনিধি
১৫ জুলাই ২০২২, ২১:৩৫আপডেট : ১৫ জুলাই ২০২২, ২২:০৬

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, করোনার সংক্রমণ রোধে নতুন করে কোনও বিধিনিষেধ দেওয়া হবে না। টিকা নিলে এবং মাস্ক পরলে করোনার চতুর্থ ঢেউ মোকাবিলা সম্ভব।

প্রতিমন্ত্রী বলেন, করোনার সংক্রমণ বাড়া ও কমার মধ্যে আছে। আমাদের একটা সুবিধা হচ্ছে ব্যাপকভাবে করোনার টিকা দেওয়া হয়েছে। এর সুফল দেশের মানুষ পাচ্ছেন। এখন করোনায় আক্রান্ত হলেও অনেকে টের পাচ্ছেন না। বড় চ্যালেঞ্জ নিতে হচ্ছে না। মৃত্যুর সংখ্যাও কম। অতীতের মতো সমস্যায় পড়তে হবে না। তবে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি মানলে এবং মাস্ক পরলে এ পরিস্থিতি মোকাবিলা করতে পারবো আমরা। সেই সঙ্গে সবাইকে টিকা নিতে হবে। 

শুক্রবার (১৫ জুলাই) সন্ধ্যায় মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামে সমবায় অধিদফতরের উদ্যোগে গাভী পালন কর্মসূচি পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

হরিরামপুর গ্রামে জেলা সমবায় অধিদফতরের উদ্যোগে দুগ্ধ ও মাংস উৎপাদনের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এ প্রকল্প হাতে নেওয়া হয়। সন্ধ্যা ৭টায় প্রকল্পের কার্যক্রম দেখতে যান প্রতিমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান ও জেলা সমবায় অফিসার প্রভাস চন্দ্র বালা প্রমুখ। এর আগে সদর উপজেলায় ৪০০ উপকারভোগী পরিবারকে গাভী পালনের জন্য এক লাখ পাঁচ হাজার টাকা করে বিতরণ করা হয়।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
গর্ভপাতের ওষুধ মেইলে বিতরণ বন্ধের নির্দেশ দিলো যুক্তরাষ্ট্র
‘প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে মেধাকোটা অনুসরণ’
সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম