‘চোখের সামনে জেলেরা ভেসে যায়, উদ্ধার করতে পারিনি’

সাতক্ষীরা প্রতিনিধি
২১ আগস্ট ২০২২, ২৩:০২আপডেট : ২১ আগস্ট ২০২২, ২৩:১১

বৈরি আবহাওয়ায় বঙ্গোপসাগরে নিখোঁজ জেলেদের উদ্ধারে কাজ করছে সরকারের বিভিন্ন সংস্থা। রবিবার (২১ আগস্ট) নিখোঁজ ৬৫ জেলেকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে বন বিভাগ। উদ্ধার হওয়া জেলেরা জানান, এফবি ভাই ভাই ও এফবি আল্লাহর দান ফিশিং বোট দুটি চোখের সামনে প্রবল ঝড়ে ডুবে যায়। এ বিষয়ে ‘এফবি লাকি’র মাঝি বেলাল বলেন, ঝড়ের কবলে পড়ে চোখের সামনে অন্য বোটের জেলেরা ভাসতে থাকেন। কিন্তু তাদের উদ্ধার করতে পারিনি, বলে কেঁদে ফেলেন তিনি।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষকের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, হলদে বুনিয়াসহ কয়েকটি এলাকা থেকে ৬৫ জন জেলেকে উদ্ধার করা হয়। রবিবার বিকালে সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তার কার্যালয় থেকে তাদেরকে বাড়িতে ফেরত পাঠানো হয়। উদ্ধার হওয়া জেলেরা বরগুনা ও পিরোজপুরের বাসিন্দা।

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ কে এম ইকবাল হোসেন চৌধুরী প্রেস ব্রিফিংয়ে জানান, বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনায় সুন্দরবনে স্মার্ট পেট্রোলিং টিমের কার্যক্রম পূর্ব থেকেই চলমান। গত শনিবার (২০ আগস্ট) পেট্রোলিং টিম মালঞ্চ নদী হয়ে খোবরাখালীর ভারানী থেকে মাহামুদা নদীর যাওয়ার পথে ট্রলার দেখতে পায়। ট্রলারের কাছাকাছি গিয়ে বন বিভাগের কর্মীরা কান্নার আওয়াজ শুনতে পান। পরে জেলেদের উদ্ধার করা হয়। উদ্ধার জেলেরা জানান ঝড়ের কবলে পড়ে তারা ভাসছিল।

তিনি আরও বলেন, নিখোঁজ জেলেদের উদ্ধারে অভিযান চলবে। 

/টিটি/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী