‘সরকারের মূল লক্ষ্য খাদ্যশস্যের উৎপাদন বাড়ানো ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ’

মেহেরপুর প্রতিনিধি
২৭ আগস্ট ২০২২, ১৬:৪৪আপডেট : ২৭ আগস্ট ২০২২, ১৬:৪৪

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ‘জাতিসংঘের মহাসচিব বলেছেন, ২০২৩ সালে বিশ্বে খাদ্য সংকট দেখা দিতে পারে। এখন বাংলাদেশ সরকারের মূল লক্ষ্য দেশে খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা।’

শনিবার (২৭ আগস্ট) দুপুরে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আর্সেনিক ও আয়রনমুক্ত পানির স্থাপনা উদ্বোধনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ফরহাদ হোসেন বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের প্রতিটি দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তেলের মূল্য বৃদ্ধির কারণে বিশ্বে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। কীভাবে দাম কমিয়ে আনা যায় সেটি নিয়েই সরকার এখন কাজ করছে। উন্নত দেশগুলোতে এখন অর্থনৈতিক মন্দা শুরু হয়ে গেছে। মানুষের জীবনমান ধরে যেকোনও সমস্যা মোকাবিলা করে সরকার সামনের দিকে এগিয়ে যেতে চায়।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘ইতোমধ্যে সরকার করোনাকে সফলভাবে মোকাবিলা করেছে। বর্তমান পরিস্থিতিতে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করছে। এ পদক্ষেপের মধ্য দিয়ে সরকার সব প্রতিকূলতা জয় করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক লিঙ্ক বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার রাফিউল আলম।

/এফআর/
সম্পর্কিত
সাবেক মন্ত্রী ফরহাদ ও তার স্ত্রীসহ তিনজনের আয়কর নথি জব্দের নির্দেশ
‘প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে মেধাকোটা অনুসরণ’
সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস 
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের