পশুর চ্যানেলের ড্রেজিং বন্ধে ষড়যন্ত্রকারীদের শাস্তি দাবি

মোংলা প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২২, ১৪:২১আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ১৪:২১

বাগেরহাটের মোংলা বন্দরের পশুর চ্যানেলের ইনারবার ড্রেজিং প্রকল্প বন্ধ হলে পণ্যবাহী বিদেশি জাহাজ আসা বন্ধ হয়ে যাবে। একই সঙ্গে পদ্মা সেতুর সুফল ব্যাহতসহ বাধাগ্রস্ত হবে দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও বাংলাদেশের উন্নয়ন। বন্দরের নৌ-চ্যানেল সুরক্ষিত না থাকলে আমদানি রফতানিসহ জাতীয় অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়বে। তাই ড্রেজিং বন্ধে ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় এনে শাস্তি দাবি করেছেন বন্দরে কর্মরত সহস্রাধিক কর্মচারী। 

বুধবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় বন্দর কর্তৃপক্ষের মূল ফটকের সামনে মানববন্ধনে অংশ নিয়ে তারা এই দাবি জানান। 

মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন সংঘের সভাপতি নাসির উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক খুরশিদ আলম পল্টু, সাংগঠনিক সম্পাদক সরোয়ার হোসেন খোকন ও যুগ্ম সম্পাদক সুজন মাহমুদসহ অনেকে।

এ সময় বক্তারা বলেন, অবিলম্বে পশুর চ্যানেল ড্রেজিং প্রকল্প বাস্তবায়ন করে সাড়ে ৯ মিটার গভীরতার জাহাজ আগমনে নিশ্চিত করতে হবে। এছাড়া ড্রেজিং বন্ধের কুচক্রি মহলের দৃষ্টান্ত শাস্তির আওতায় এনে অচল হওয়ার মঙ্কা থেকে মোংলা বন্দরকে বাঁচাতে হবে। এই বন্দরসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কর্মরত লাখ লাখ মানুষের জীবন-জীবিকা নির্বাহ বন্ধ হওয়ার উপক্রম থেকেও এ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করার দাবি জানান তারা।

/এসএইচ/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
‘ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা ধর্ষণের বিচার করতে পারছে না’
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী