মোংলায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি, বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

মোংলা প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২২, ১১:৫৬আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ১১:৫৬

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও সামান্য উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়েছে। এটি এখন গভীর নিম্নচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। মোংলা সমুদ্র বন্দর থেকে ৭৭৫ কিলোমিটার দক্ষিণে রয়েছে। এর ফলে দুই ঘণ্টার ব্যবধানে এক নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত নামিয়ে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অধিদফতর। 

রবিবার (২৩ অক্টোবর) সকালে সাড়ে ১০টায় আবহাওয়াবিদ মনোয়ার হোসেন এই তথ্য জানান।

মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী বলেন, ‌‘সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সকাল থেকে মোংলার আকাশে সূর্য দেখা যাচ্ছে না। ভোর থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। আজ রাতে হালকা এবং ২৪ ও ২৫ অক্টোবর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে। এরপর বৃষ্টি ঝরিয়ে এর শক্তি কমে পরিবেশ স্বাভাবিক হবে। এছাড়া নদীতে স্বাভাবিকের চেয়ে দুই থেকে তিন ফুট পানি বাড়ার আশঙ্কা রয়েছে।’

এদিকে মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন শাহীন মজিদ জানান, এই মুহূর্তে সার, কয়লা, গ্যাস ও সিমেন্টর কাঁচামাল ক্লিংকারসহ বন্দরে ১৩টি বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে। সেসব জাহাজে স্বাভাবিক নিয়মেই কাজ চলছে। তবে দুর্যোগ বাড়লে পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া হবে।

/এসএইচ/
সম্পর্কিত
এক ঘূর্ণিঝড়ে নিয়ে গেছে ১১০০ কোটি টাকা, কেমন আছেন সাইদুলরা
মাসের দ্বিতীয়ার্ধে ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখীর শঙ্কা
চলতি মাসে তাপপ্রবাহ-ঘূর্ণিঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি