সুন্দরবনের লোকালয়ে দুই বাঘের গর্জন, আতংকে গ্রামবাসী

মোংলা প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২৩, ২৩:৪২ আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ২৩:৪২

সুন্দরবন সংলগ্ন লোকালয়ে আবারও দুটি বাঘের গর্জনে নির্ঘুম রাত কাটছে গ্রামবাসীর। ১৭ দিন পর রবিবার (২৯ জানুয়ারি) রাত ৮টার দিকে সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পশ্চিম আমুরবুনিয়া গ্রামের লোকজন দুটি বাঘের গর্জন শুনতে পান। এরপর গ্রামবাসী চাঁদপাই রেঞ্জের জিউধারার স্টেশনে খবর দেয়। সুন্দরবনের জিউধারার স্টেশনের কর্মকর্তা ও বনরক্ষীরা দ্রুত আমুরবুনিয়া গ্রামে পৌঁছে সতর্কতা জারি করেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, জনসাধারণকে সচেতন করতে বন বিভাগের পক্ষ থেকে মাইকিং করা হয়। বন বিভাগসহ সুন্দরবন সুরক্ষায় নিয়োজিত কর্মীরা এলাকায় টহল দিতে শুরু করেন। এর মধ্যে রাত ২টার দিকে দুটি বাঘ একসঙ্গে গর্জন শুরু করলে আবারও আতংক ছড়িয়ে পড়ে। 

এর আগে গত ১২ জানুয়ারি রাতে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ভোলা নদী পার হয়ে দুটি বাঘ শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামে ঢুকে পড়ে। বাঘ লোকালয়ে ঢুকে পড়ায় তখনও গ্রামবাসীর মধ্যে আতংক দেখা দেয়। তবে সুন্দরবন বিভাগের সতর্ক পাহারার মধ্যে দুদিন পর বাঘ দুটি লোকালয়ে জানমালের কোনও ক্ষতি না করে তাদের আবাসস্থল সুন্দরবনে ফিরে যায়। 

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জিউধারার স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান বলেন, ‘রবিবার রাত ৮টার দিকে সুন্দরবন সংলগ্ন পশ্চিম আমুরবুনিয়া গ্রামের লোকজন দুটি বাঘের গর্জন শুনতে পান। খবর পেয়ে দ্রুত বনরক্ষীরা পশ্চিম আমুরবুনিয়া গ্রামের গিয়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেন। রাতে লোকজনকে ঘর থেকে বের না হতে মাইকিং করা হয়। বনরক্ষী ও সুন্দরবন সুরক্ষায় নিয়োজিত কর্মীরা রাতভর টহল দেয়। এর মধ্যে রাত ২টার দিকে দুটি বাঘ একসঙ্গে গর্জন শুরু করলে আবারও আতংক ছড়িয়ে পড়ে।’ 

বন বিভাগ সূত্র জানায়, চাঁদপাই রেঞ্জের জিউধারার স্টেশন এলাকার ২৭ নম্বর কম্পার্টমেন্টের মিস্ত্রির ছিলা ও সুধীর ছিলার লোকালয়ে রয়েছে বাঘ দুটি। গত শুক্রবার বেলা ১১টার দিকে ২৭ নম্বর কম্পার্টমেন্টের মিস্ত্রির ছিলা এলাকার খালে মাছ ধরার সময় বাঘের আক্রমণে আহত অনুকূল গাইন (৩৫) নামের এক জেলে। এ ঘটনার পর থেকে ওই এলাকার মানুষের মাঝে আতংক বিরাজ করছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, ভোলা নদী ভরাট হয়ে যাওয়ায় সুন্দরবনের বাঘসহ বন্যপ্রাণীরা সহজে লোকালয়ে ঢুকে পড়ছে। বাঘ দুটি যাতে লোকালয়ে ঢুকতে না পারে সেজন্য বনরক্ষীসহ সুন্দরবন সুরক্ষায় নিয়োজিত কর্মীরা এলাকায় টহল দিচ্ছেন। 

বাগেরহোটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ‘রবিবার রাতে সুন্দরবনের ২৭ নম্বর কম্পার্টমেন্ট এলাকার লোকজন দুটি বাঘের গর্জন শুনতে পান। পরে পশ্চিম আমুরবুনিয়া গ্রামে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। লোকজনকে ঘর থেকে বের না হতে এলাকায় মাইকিং করা হচ্ছে।’

/এএম/
সম্পর্কিত
ইংল্যান্ডে বাঘের খাঁচায় ঢুকে পড়লেন দর্শনার্থী, এরপর যা হলো
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
সেই বাঘিনীর খোঁজ মিলছে না, ৪০ ক্যামেরায়ও ধরা পড়েনি
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক