জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে হত্যার অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি
১৩ মার্চ ২০২৩, ০৯:৩৪আপডেট : ১৩ মার্চ ২০২৩, ০৯:৩৪

সাতক্ষীরার তালায় জমি নিয়ে বিরোধের জের ধরে আব্দুল কাদের সরদার (৬৫) নামের এক বৃদ্ধকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

রবিবার (১২ মার্চ) বিকাল ৫টায় উপজেলার জাতপুর গ্রামে এ ঘটনা ঘটে। 
 
আটকেরা হলেন জাতপুর গ্রামের রাজু সরদার (২০) ও তার আত্মীয় ইমরান হোসেন (২৮)।

নিহতের ছেলে আলমগীর হোসেন জানান, চাচা খোদাবক্স সরদারের সঙ্গে জমি নিয়ে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিকালে উভয়পক্ষের মধ্যে কথাকাটির এক পর্যায়ে খোদাবক্সের জামাই ইমরান লাঠি দিয়ে কাদেরের মাথায় আঘাত করেন। আহত কাদেরকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

তালা থানার পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
 
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সোমবার সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/আরআর/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান