মোংলায় পশুর নদে ৮০০ টন কয়লা নিয়ে জাহাজডুবি

মোংলা প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২৩, ১৬:১৯আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ১৭:৩৮

মোংলা বন্দরের পশুর নদে কয়লাবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। শুক্রবার (১৭ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে পশুর নদের ডুবোচরে আটকে তলা ফেটে ৮০০ মেট্রিক টন কয়লা নিয়ে ডুবে যায় কার্গো জাহাজ ‘এমভি প্রিন্স অব ঘষিয়াখালী’। তবে জাহাজটি পশুর নদের পূর্বপাড়ের চরকানা এলাকার চরের অংশে ডোবায় বন্দরের মূল চ্যানেল পুরোপুরি নিরাপদ রয়েছে।

বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন মোংলা শাখার সহসভাপতি মাইনুল ইসলাম মিন্টু ও কার্গো জাহাজ মালিক মো. বশির হোসেন জানান, মোংলা বন্দরের হাড়বাড়ীয়ায় অবস্থানরত একটি বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে কয়লা বোঝাই করে ‘এমভি প্রিন্স অব ঘষিয়াখালী’ যশোরের নওয়াপাড়ার উদ্দেশে রওনা হয়। এরপর শুক্রবার সকালে পশুর নদের পূর্বপাড়ের অংশের ডুবোচরে আটকে যায় জাহাজটি।

জাহাজে থাকা ১২ জন কর্মকর্তা-কর্মচারী সাঁতরে তীরে ওঠেন

এতে জাহাজটির তলা ফেটে গেলে যথাসম্ভব বাঁচাতে মাস্টার দ্রুত চালিয়ে চরে উঠিয়ে দেন। তারপরও শেষরক্ষা হয়নি জাহাজটির। ভাটায় জাহাজের সামনের ও পেছনের অংশ দেখা গেলেও জোয়ারের সময় ডুবে থাকছে বাকি বেশিরভাগ অংশই। জাহাজে থাকা ১২ জন কর্মকর্তা-কর্মচারী তাৎক্ষণিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন। ডুবে যাওয়া জাহাজটিতে ৮০০ মেট্রিক টন জ্বালানি কয়লা রয়েছে।

জাহাজ মালিক বশির হোসেন বলেন, ‘ডুবোচরে আটকে তলা ফেটে গেলে জাহাজের মাস্টার (চালক/ড্রাইভার) দ্রুত চালিয়ে জাহাজটি চরকানার চরে উঠিয়ে দেন।’ এতে জাহাজসহ পরিবহন করা কয়লার বিশাল অঙ্কের আর্থিক ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
চীনের কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেলো ৯০ জনের
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের সংঘর্ষ, তদন্তে কমিটি
জ্বালানি সংকট: মোংলা বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী