খুলনায় নৌকার প্রার্থীর ক্যাম্প পাহারাদারকে পোড়ালো দুর্বৃত্তরা

খুলনা প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২৪, ০৩:১১আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০৩:১১

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এসএম কামাল হোসেনের নির্বাচন ক্যাম্প পাহারাদার মো. হাসান ফারাজীকে (৪২) আগুনে পুড়িয়ে আহত করা হয়েছে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মোজাম্মেল হক বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে হামলার ঘটনা ঘটে। গায়ে মোটা জ্যাকেট থাকায় আগুন ছড়াতে পারেনি। কিন্ত মাথা ও ঘাড়ের কাছে পুড়ে গেছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করা হয়েছে। গ্রেফতারে অভিযান চলছে।

মহানগরীর যোগীপোল এলাকার সোহরাব ফারাজীর ছেলে হাসান।

পুলিশ জানায়, যুগিপল মধ্যপাড়া ৭ নম্বর ওয়ার্ডে নৌকার ক্যাম্প রয়েছে। হাসান ওই অফিসে পাহারাদার হিসেবে কর্মরত ছিলেন। ডিউটি করার সময়ে অজ্ঞাত দুই-তিনজন দুর্বৃত্ত তাকে ধরে পেট্রোল নিক্ষেপ করে আগুন জ্বালিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে লোকজন হাসানকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগে ভর্তি করেন। বর্তমানে তিনি সার্জারী বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

/এসএসএস/
সম্পর্কিত
বৃহস্পতিবার ৪৯ নারী প্রার্থীর গেজেট প্রকাশ করবে ইসি
কী করবেন বিএনপির জিতে আসা বিদ্রোহীরা
বিদ্রোহের চাপ খুব বেশি সামলাতে হয়নি বিএনপিকে
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী