মঠবাড়িয়ার রিয়াজের প্রার্থিতা বাতিল করেছে ইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০২৪, ১৬:২৬আপডেট : ২৩ মে ২০২৪, ১৬:২৬

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে মঠবাড়িয়া উপজেলায় চেয়ারম্যান প্রার্থী মো. রিয়াজ উদ্দিন আহম্মেদের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (২৩ মে) শুনানি শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান ইসি সচিব মো. জাহাংগীর আলম। উপজেলা নির্বাচনে তৃতীয় ধাপে ২৯ মে এ উপজেলায় ভোট হবে।

গত ১৩ মে মঠবাড়িয়ার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। ইসির পক্ষ থেকে ওই দিন প্রার্থীদের সব ধরনের সভা-সমাবেশ করতে নিষেধ করা হয়। কমিশনের আদেশ অমান্য করে মঠবাড়িয়া পৌরসভার সামনে বিশাল মিছিল ও সমাবেশ করেন রিয়াজ।

এরপর ১৪ মে কারণ দর্শানো হলে রিটার্নিং অফিসারের কাছে জবাব দেন এ প্রার্থী। তাতে সন্তোষজনক জবাব না পাওয়ায় কেন প্রার্থিতা বাতিল করা হবে না তার ব্যাখ্যা দিতে ২৩ মে কমিশনে তলব করা হয় এ প্রার্থীকে।

শুনানি শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, ‘শুনানিতে দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন রিয়াজ। ভিডিও ফুটেজসহ অন্যান্য তথ্য পযালোচনা ও শুনানি নেওয়ার পর আচরণবিধি লঙ্ঘনের ঘটনাটি বিবেচনায় নিয়ে কমিশন সর্বসম্মতভাবেএ প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছে।’

ইসির প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে এ প্রার্থীর। রিয়াজ আওয়ামী লীগের রাজনীতি করেন। তার ছোট ভাই আশরাফুর রহমান গত ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন।

এর আগে গত ৮ মে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে আগে আচরণবিধি ভঙ্গ করায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলামের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। অবশ্য আদালতে গিয়ে প্রার্থিতা ফিরে পান তিনি।

দ্বিতীয় দফায় গাজীপুরের শ্রীপুর উপজেলায় বাতিল হয় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জামিল হাসান দুর্জয়ের প্রার্থিতা। ভোটের দুই দিন আগে হাইকোর্টের আদেশে তিনি সেই প্রার্থিতা ফিরে পান।

/ইএইচএস/এফএস/
টাইমলাইন: উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম