মসজিদ-মাদ্রাসার পাশের মদের দোকান বন্ধের দাবি

মোংলা প্রতিনিধি 
২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৪৮আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৩:১৫

মাদ্রাসা ও মসজিদের পাশে মদের দোকান বন্ধে বাগেরহাটের মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। মাদ্রাসা ও মসজিদ কমিটির প্রতিনিধিরা সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে এই স্মারকলিপি দেন।

চালনা বন্দর ফাজিল মাদ্রাসা জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আবু সাইদ খাঁন বলেন, পৌর শহরের ব্যস্ততম এলাকা মাদ্রাসা রোডে অবস্থিত চালনা বন্দর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা, তিনতলা বিশিষ্ট চালনা বন্দর ফাজিল জামে মসজিদ, আবদুল গফুর হেফজখানা ও এতিমখানা। এসব প্রতিষ্ঠানগুলোর মাত্র ২০ ফুটের মধ্যে ওই মদের দোকান। তার পাশেই রয়েছে সদর ভূমি অফিস। এখানে সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিক্রি হচ্ছে দেশীয় বাংলা মদ। এই মদ বিক্রির জন্য রয়েছে সরকারের অনুমোদন। তাই সাইনবোর্ড দিয়ে প্রশাসনকে ম্যানেজ করে চলছে মদের কারবার। মদপানকারীদের মাতলামি চলে সড়কে। তাই সবসময় আতঙ্কে থাকতে হয় মাদ্রাসা ও ফেফজখানায় পড়ুয়া শিক্ষার্থী এবং স্থানীয় ব্যবসায়ী ও বসবাসকারীদের।

তিনি আরও বলেন, ১৯৫১ সালে গড়ে ওঠা এই ডিগ্রি মাদ্রাসার পাশে দীর্ঘ কয়েক যুগ ধরে চলছে মদ বিক্রি। প্রভাবশালীদের ভয়ে মুখ খুলতে না পারা প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্তরা অতিষ্ঠ হয়ে মোংলা উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে দোকানটি বন্ধের জন্য স্মারকলিপি প্রদান করেছি। স্মারকলিপিতে মদের দোকানটি বন্ধের জন্য স্থানীয় ৫০০ ব্যক্তির সাক্ষর করেছেন।

এদিকে ইউএনও আফিয়া শারমিন আইনি সকল দিক বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানার ওসি কে এম আজিজুল ইসলামের কাছে স্মারকলিপির কপি পাঠান।

/এফআর/
সম্পর্কিত
মসজিদই নেই, অথচ ৩ লাখ টাকা বরাদ্দ নিলেন বিএনপি নেতা
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
এমপিওভুক্তির দাবিতে স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের অবস্থান ধর্মঘট
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী