জমি নিয়ে বিরোধে বোন-ভাবিকে কুপিয়ে হত্যা

মেহেরপুর প্রতিনিধি
১২ অক্টোবর ২০২৪, ১৫:৩৫আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ১৫:৩৫

মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বোন ও ভাইয়ের স্ত্রী  নিহত হয়েছেন। শনিবার (১২ অক্টোবর) দুপুর ১২টার সময় মেহেরপুরের গাংনী উপজেলার সানঘাট গ্রামের দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই মহিবুল ইসলাম ওহিদ রামদা দিয়ে কুপিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে যায়।

নিহতরা হলেন- সানঘাট গ্রামের জাহিদ হোসেনের স্ত্রী জাকিয়া আক্তার, চুয়াডাঙ্গার জেলার বোয়ালিয়া গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী জোছনা খাতুন। এ ঘটনায় আহত হয়েছেন নিহত জাকিয়ার স্বামী জাহিদ হোসেন ও আরেক বোন শামীমা আক্তার। ঘাতক মহিবুল ইসলাম ওহিদ সানঘাট পল্লী উন্নয়ন সংস্থা নামের একটি সংস্থার নির্বাহী পরিচালক। গাংনী থানার ওসি তাজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

আহতরা মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নিহত জাকিয়া ঘাতকের বড় ভাইয়ের স্ত্রী ও জোছনা খাতুন তার বড় বোন। পরে পুলিশ গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

স্থানীয়রা জানান, পৈতৃক সম্পত্তি নিয়ে ভাইবোনের মধ্যে দীর্ঘদিন ধরে মামলা মোকদ্দমা চলে আসছিল। আজ সকালে দুই বোন জোছনা, শামীমা ও বড় ভাই জাহিদ মিলে এক একর ২৭ শতক জমির পুকুরে মাছ ছাড়তে এসেছিলেন। সকালে সবাই মিলে বাড়িতে মীমাংসায় বসেন। এর এক পর্যায়ে বড় বোন জোছনা, বড় ভাই জাহিদ ও তার স্ত্রী জাকিয়া পুকুরে মাছ ছাড়তে যান। এ সময় মহিবুল ইসলাম ওহিদ ধারালো রামদা দিয়ে একের পর এক কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই মারা যান দুই জন।

অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকে পুলিশ, ডিবিসহ সাদা পোশাকের একাধিক টিম ঘাতককে আটকের জন্য অভিযান শুরু করেছে। খবর পেয়ে সেনাবাহিনী র‍্যাবসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের