কুষ্টিয়া সীমান্ত থেকে অস্ত্রসহ যুবক আটক

কুষ্টিয়া প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২৪, ১৫:০০আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ১৭:২০

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অস্ত্রসহ জুয়েল রানা (২৫) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৪৭ বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সদরদফতরে কুষ্টিয়া ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। আটক জুয়েল উপজেলার চিলমারী ইউনিয়নের ডিগ্রিরচর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) সহকারী পরিচালক জাকিরুল ইসলামের নেতৃত্বে চরচিলমারী বিওপির টহল দল কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ৮৪/২-এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ডিগ্রিরচর নামক স্থানে অভিযান পরিচালনা করে জুয়েল রানা নামে এক যুবককে ভারতীয় একটি পিস্তল, দুটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলিসহ আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মূল্য এক লাখ ২০ হাজার টাকা।

/এফআর/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের