খুলনায় অজ্ঞাত নারীর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার

খুলনা প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৫, ১৬:১৫ আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ১৬:১৫

খুলনার ডুমুরিয়ায় অজ্ঞাত নারীর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ডুমুরিয়ার কাঁঠালতলা স্কুলের পেছন থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশটি অর্ধপোড়ানো রয়েছে বলে পুলিশ জানায়।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বলেন, ‘কাঁঠালতলা স্কুলের পেছনে অজ্ঞাত নারীর লাশ অর্ধপোড়ানো অবস্থায় পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং আলামত সংগ্রহের চেষ্টা করছে। ওই নারীর পরিচয় শনাক্তের জন্য সিআইডি, জেলা গোয়েন্দা পুলিশ, থানা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।’

তিনি আরও বলেন, ‘লাশ শনাক্তকরণের জন্য স্থানীয়দের দেখানো হলেও কেউ শনাক্ত করতে পারেনি। পুড়ে যাওয়ায় তার মুখের আকার বোঝা যাচ্ছে না। সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’

ওসি ধারণা করছেন, অন্য কোথাও হত্যার পর লাশ গুম করার উদ্দেশ্যে এখানে এনে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হতে পারে।

/কেএইচটি/
সম্পর্কিত
‘পটকার শব্দ ভেবেছিলাম, গিয়ে দেখি স্বামীর গায়ে গুলি’
রেললাইনের পাশে গার্মেন্টস কর্মকর্তার, জঙ্গলে হাত-পা বাঁধা চালকের লাশ
শারমিন গ্রুপের কর্মকর্তা ছাদ থেকে পড়ে গেলেন নাকি কেউ ফেলে দিলো, কেন হত্যা বলছেন স্ত্রী
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক