কুষ্টিয়ায় আবারও কৃষককে গুলি করে হত্যা, দুজন গুলিবিদ্ধ

কুষ্টিয়া প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২৫, ২০:৪১আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ২১:২৩

আবারও কুষ্টিয়ায় রফি মণ্ডল (৬০) নামে এক কৃষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আরও দুজন গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দৌলতপুর উপজেলার পচাভিটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রফি মণ্ডল পচাভিটা গ্রামের মৃত আলী মণ্ডলের ছেলে। গুলিবিদ্ধরা হলেন পচাভিটা গ্রামের হোসেন মোল্লার ছেলে ইউসুফ (৪৫) এবং একই গ্রামের আবু সিদ্দিকের ছেলে রফজেল (৪৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পচাভিটা গ্রামের একটি চায়ের দোকানে রফি মণ্ডল বসেছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে এসে পাঁচ জন দুর্বৃত্ত এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই রফি মণ্ডল নিহত হন। স্থানীয় লোকজন দুর্বৃত্তদের ধাওয়া দিলে আবারও গুলি ছোড়ে। তখন ইউসুফ ও রফজেল গুলিবিদ্ধ হয়। তাদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হাওয়ায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে তাদের। 

দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) বাদশা বলেন, ‘পচাভিটা গ্রামের একটি দোকানে রফি মণ্ডল বসেছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে পাঁচ জন দুর্বৃত্ত এসে এলোপাতাড়ি গুলি ছুড়লে ঘটনাস্থলেই রফি মণ্ডল নিহত হন। তিনি একজন কৃষক। এ ঘটনায় আরও দুজন গুলিবিদ্ধ হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে, সেটি এখনও নিশ্চিত হাওয়া যায়নি। ঘটনার তদন্ত চলছে।’

এর আগে ২২ নভেম্বর ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা নতুনপাড়া এলাকায় মুখোশ পরে রেফাজুল ইসলাম নামে এক কৃষককে গুলি করে হত্যা করেছিল দুর্বৃত্তরা। এ সময় একজন আহত হন।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
রংপুরে চার খুন: ডোপ টেস্ট নেগেটিভ নিয়ে যত প্রশ্ন
‘গুলিটা করলো কে, আমরা তাকে খুঁজছি’
গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের গুলিতে নারীসহ তিনজন আহত
সর্বশেষ খবর
ইরানি স্থাপনায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, নিশ্চিত করলো সেন্টকম
ইরানি স্থাপনায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, নিশ্চিত করলো সেন্টকম
‘দস্যুমুক্ত’ সুন্দরবন ঘোষণার ৮ বছর পর ৫২ দস্যুর আত্মসমর্পণের কথা জানালো র‌্যাব
‘দস্যুমুক্ত’ সুন্দরবন ঘোষণার ৮ বছর পর ৫২ দস্যুর আত্মসমর্পণের কথা জানালো র‌্যাব
আগস্টে রফতানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ
আগস্টে রফতানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ
২৭ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেফতার
২৭ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেফতার
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি