সহকর্মীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক বহিষ্কার

জামালপুর প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২১, ১৬:২৪আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ১৬:২৪

জামালপুরের ইসলামপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকাকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষিকা বিচার চেয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করলে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ১২ সেপ্টেম্বর থেকে খুলছে স্কুল-কলেজ। এ জন্য প্রতিটি বিদ্যালয়ের শিক্ষকদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুকুজ্জামান বিপ্লব বুধবার (৮ সেপ্টেম্বর) বিদ্যালয়ে আসেন। একইদিন বিদ্যালয়ে আসেন ভুক্তভোগী সহকারী শিক্ষিকাও। এ সময় তাকে একা পেয়ে যৌন হয়রানির চেষ্টা করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ওই শিক্ষিকা বুধবার বিকালে আমার কাছে একটি লিখিত অভিযোগ নিয়ে আসেন। এ ঘটনায় বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) প্রাথমিক তদন্ত করে আমরা সত্যতা পাই। পরে বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানাই এবং ওই শিক্ষিকাকে তার কাছে পাঠাই।’

স্থানীয় এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুকুজ্জামান ওই সহকারী শিক্ষিকাকে উত্ত্যক্ত করে আসছিলেন। ঘটনাটি ভুক্তভোগী শিক্ষিকা ক্লাস্টার এটিওকেও জানিয়েছিলেন। কিন্তু কোনও কিছু হয়নি।

এ বিষয়ে জানতে অভিযুক্ত শিক্ষকের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেননি এবং পরবর্তী সময়ে তার সব নম্বর বন্ধ পাওয়া যায়।

জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাজ্জাক এ বিষয়ে বলেন, ‘আমরা তাকে সাময়িক বহিষ্কার করেছি। তিন সদস্য তদন্ত কমিটি করেছি। বিষয়টি তদন্ত করে সত্যতা প্রমাণিত হলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।’

/এফআর/
সম্পর্কিত
ছাত্রী ও শিক্ষিকাদের উত্ত্যক্ত করায় এনসিপি নেতাকে জুতাপেটা!
সাভারে মাদ্রাসাশিক্ষার্থীকে যৌন হয়রানি, প্রধান শিক্ষক গ্রেফতার
৬১ নারীকে যৌন নিপীড়ন, ভারতীয় নাগরিকের ১৪ বছরের জেল
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী