ক্লাস বন্ধ রেখে উকুন তোলায় ১০ শিক্ষককে শোকজ

সিরাজগঞ্জ প্রতিনিধি
১২ এপ্রিল ২০২২, ০০:৪০আপডেট : ১২ এপ্রিল ২০২২, ০০:৪০

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে নানা অনিয়ম দেখতে পেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। সেখানে অনেক শিক্ষককে বিদ্যালয়ে সঠিক সময়ে না আসা এবং ক্লাস বাদ দিয়ে মাথার চুলের বেণি বাঁধা, উকুন বাছাসহ নানা অনিয়ম দেখেছেন তিনি। এরই পরিপ্রেক্ষিতে ১০ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ।

সোমবার (১১ এপ্রিল) উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আল মাহমুদ রানীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ১০ জন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উজ্জল হোসেন বলেন, দুই দিন আগে পরিদর্শনে গিয়ে দেখেছি বিদ্যালয়ে সকাল ১০টার পরও বেশিরভাগ শিক্ষক অনুপস্থিত ছিলেন। উপজেলার রানীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখতে পাই, এক নারী শিক্ষক অন্য এক নারীর সহযোগিতায় মাথার চুলের বেণি বেঁধে নিচ্ছেন ও উকুন তুলছেন।

তিনি আরও বলেন, বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আমার নির্দেশনায় উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ ওসব শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।

ইউএনও বলেন, আশা করছি সামনের দিনগুলোতে এখানকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তাদের পেশাগত কাজে আরও দায়িত্বশীল ও আন্তরিক হবেন। স্কুলগুলোতে সৃষ্টি হবে শিক্ষার সুষ্ঠু পরিবেশ।

আরও পড়ুন:

হঠাৎ স্কুলে ইউএনও, শিক্ষকের উকুন বেছে দিচ্ছে শিক্ষার্থী

/এএম/এমএস/
সম্পর্কিত
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের খেলা উদ্বোধন বৃহস্পতিবার
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি