৫ যুগ ধরে দুর্গা প্রতিমা গড়ছেন মন্টু পাল

শেরপুর প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২২, ১২:১৪আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ১২:১৪

১৫ বছর বয়সে বাবাকে সহযোগিতার মাধ্যমে প্রতিমা তৈরির কাজে হাতেখড়ি মন্টু চন্দ্র পালের। এরপর ২০ বছর বয়সে এই পেশায় পুরোপুরি নিযুক্ত হন। তার বয়স এখন ৮০ বছর। পাঁচ যুগ অর্থাৎ, দীর্ঘ ৬০ বছর ধরে বাপ-দাদার পেশা আঁকড়ে ধরে আছেন মন্টু চন্দ্র পাল। কাদা-মাটি দিয়ে নিপুণ হাতে গড়ে চলছেন দুর্গা প্রতিমা।

শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের বয়ড়া পরাণপুর গ্রামে মন্টু চন্দ্র পালের বাড়ি। সারাদেশে শারদীয় দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। বৃদ্ধ মন্টু চন্দ্রও তাই এখন অনেক ব্যস্ত। সম্প্রতি তার বাড়িতে গিয়ে দেখা যায়, কাদা-মাটি দিয়ে দেবী প্রতিমা গড়ছেন। এ কাজ করতে গিয়ে শরীরে ক্লান্তি এলেও মনের আনন্দ তাকে সব ক্লান্তি ভুলিয়ে দিচ্ছে।

আগামী ১ অক্টোবর শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দেবীদুর্গার আগমন ঘিরে তাই মন্টু চন্দ্র পাল এবং তার ছেলে ও পুত্রবধূদের ব্যস্ত সময় কাটছে।

৬০ বছর ধরে বাপ-দাদার পেশা আঁকড়ে ধরে আছেন মন্টু চন্দ্র পাল

মন্টু পাল বলেন, ‌‘প্রতিমা গড়ার কাজটি আমি আনন্দ নিয়ে করি। তবে এখন শরীর ভেঙে পড়েছে। সেরকম পরিশ্রম করতে পারি না। এদিকে প্রতিমা তৈরির খরচও বেড়েছে। কিন্তু প্রতিমার দাম আগের মতোই আছে। তাই লাভ খুব কম। এই লাভে প্রতিমা তৈরি করে কোনোভাবেই পোষায় না। তবে এ পেশা পূর্বপুরুষের পরম্পরার পেশা। তাই ছাড়তেও পারি না। এই বুড়ো বয়সে অন্য কিছু তো করতেও পারবো না।’

প্রতিমা তৈরিতে মন্টু পালকে সহযোগিতা করছিলেন পুত্রবধূ রেখা রানী পাল। তিনি বলেন, ‘আমার শ্বশুর পাঁচ যুগ ধরে এই কাজ করছেন। তার মতো আমরা সবাই এই কাজ করছি। বাজারে সব জিনিসের দাম বেশি, এখন এ কাজ করে জীবিকা চালানো কঠিন। সরকারি সহযোগিতা প্রয়োজন।’

শেরপুরের অন্য কারিগরদেরও একই অভিযোগ। তারা বলছেন, প্রতিমা তৈরির বাঁশ, খড় ও মাটিসহ অন্যান্য সব উপকরণের দাম বাড়লেও বাড়েনি মজুরি। তবে বাপ-দাদার পেশা ধরে রাখতে এখনও এই কাজ করে যাচ্ছেন তারা।

প্রতিমা তৈরির কারিগর আদিত্য কুমার পাল বলেন, ‘আমরা অনেকদিন ধরে এ কাজ করছি। বাজারে সব জিনিসের দাম বেশি। যে মজুরি পাই, তা দিয়ে সংসার চালানো কঠিন। এর আগে যে মজুরিতে প্রতিমা তৈরি করতাম, এখনও একই মজুরিতে করতে হচ্ছে। কিন্তু বাজারে সব জিনিসের দাম তো বেড়ে গেছে। সেটা কেউ বোঝে না।’

জেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, এ বছর শেরপুরে ১৫৫টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে শেরপুর সদরে ৬৯টি, নালিতাবাড়ীতে ৩৬টি, নকলায় ২১টি, ঝিনাইগাতীতে ১৯টি ও শ্রীবরদী উপজেলায় ১০টি। ১ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু হবে।

/এসএইচ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কাছে দুর্গাপূজার ছুটি ৩ দিন করার দাবি
ঢাকেশ্বরী মন্দিরে হোলি উদযাপন, রঙে রঙিন প্রাঙ্গণ
টানা বৃষ্টিতেও রেকর্ড বাণিজ্যদুর্গাপুজোয় পশ্চিমবঙ্গের অর্থনীতি ছুঁয়েছে ৬৫ হাজার কোটি রুপি
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের