সাংবাদিক নাদিম হত্যা: আরেক আসামি রিমান্ডে

জামালপুর প্রতিনিধি
০৫ জুলাই ২০২৩, ১১:১৫আপডেট : ০৫ জুলাই ২০২৩, ১১:১৫

জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার আসামি নয়ন মিয়ার এক দিনের রিমান্ড আদালত মঞ্জুর করেছেন আদালত। এ ছাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ মামলার ১০ আসামির জামিন নামঞ্জুর করেছেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী ইউসুফ আলী জানান, রবিবার (৩ জুলাই) দিবাগত রাত ২টার দিকে বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়নের ধাতুয়াকান্দা নিজ বাড়ি থেকে নয়নকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে মামলার তদন্তকারী সংস্থা ডিবির কাছে হস্তান্তর করলে সোমবার বিকালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আতাউল্লার আদালতে তুলে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, একই আদালতে মামলার ১০ আসামির জামিনের আবেদন করে বিবাদীপক্ষ। বিচারক উভয়পক্ষের যুক্তিতর্ক শুনে সব আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ১৪ জুন বুধবার রাতে বকশীগঞ্জের বাসায় ফেরার পথে উপজেলার পাটহাটি এলাকায় সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন সাংবাদিক নাদিম। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরের দিন ১৫ জুন বেলা ৩টার দিকে মারা যান তিনি। ময়নাতদন্তের পর ১৬ জুন উপজেলার নিলক্ষিয়া গোমেরচর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। ১৭ জুন নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে বকশীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ২২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়।

এই ঘটনায় এখন পর্যন্ত ১৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে। আদালতে চেয়ারম্যান বাবুসহ তিন আসামি স্বীকারোক্তি দিয়েছে।

/এফআর/
সম্পর্কিত
চেয়ারম্যান পদ ফিরে পেলেন সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি বাবু
যুবলীগের সভা সঞ্চালনা করলেন সাংবাদিক নাদিম হত্যা মামলার আসামি
সাংবাদিক নাদিম হত্যা: আবারও আসামি বাবুর জামিন নামঞ্জুর
সর্বশেষ খবর
মেকেদাতু ইস্যুতে মুখ্যমন্ত্রী বিজয়ের জবাব, ‘জনগণের জন্য অপমানও মেনে নেব’
মেকেদাতু ইস্যুতে মুখ্যমন্ত্রী বিজয়ের জবাব, ‘জনগণের জন্য অপমানও মেনে নেব’
জীবিত অবস্থায় ২ হাজার মানুষকে নিজের চল্লিশা খাওয়ালেন সামাদ, কারণ কী
জীবিত অবস্থায় ২ হাজার মানুষকে নিজের চল্লিশা খাওয়ালেন সামাদ, কারণ কী
রিয়াল মাদ্রিদে ভিনিসিয়ুসের চুক্তি নবায়ন
রিয়াল মাদ্রিদে ভিনিসিয়ুসের চুক্তি নবায়ন
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা