শেরপুর জেলা বিএনপির সভাপতিসহ ২২ নেতাকর্মী কারাগারে

শেরপুর প্রতিনিধি
২০ মার্চ ২০২৪, ১৭:৩৩ আপডেট : ২০ মার্চ ২০২৪, ১৭:৩৩

বিস্ফোরক মামলায় শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেলসহ ২২ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (২০ মার্চ) দুপুরে শ্রীবরদী ও ঝিনাইগাতী থানা পুলিশের করা চার মামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আমলি আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে তাদের কারাগারে পাঠানো হয়।

দুপুরে শেরপুরের শ্রীবরদী ও ঝিনাইগাতী জিআর আমলি আদালতে হাজির হয়ে পৃথকভাবে জামিনের জন্য আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসান ভূঁইয়া ও নুরে জাহিদ তাদের জামিন নামঞ্জুর করেন। পরে তাদের প্রিজনভ্যানে করে জেলা কারাগারে পাঠানো হয়।

আসামিপক্ষের আইনজীবী এম কে মুরাদুজ্জামান জানান, দ্বাদশ সংসদ নির্বাচনের আগ মুহূর্তে শ্রীবরদী ও ঝিনাইগাতী থানা পুলিশ বাদী হয়ে বিস্ফোরক আইনে শেরপুর-৩ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি মাহমুমুদল হক রুবেলকে প্রধান আসামি করে চারটি মামলা করেন। ওই সব মামলায় উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন নিয়েছিলেন এসব নেতাকর্মী।

বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক খন্দকার শহীদুল হক জানান, জাতীয় নির্বাচনের আগে শ্রীবরদী ও ঝিনাইগাতী থানা পুলিশ বাদী হয়ে নাশকতা ও বিস্ফোরক আইনে শেরপুর জেলা বিএনপির সভাপতি ও শ্রীবরদী-ঝিনাইগাতী আসনের সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেলকে প্রধান আসামি করে চারটি মামলা দায়ের করে। সেই মামলায় আজ তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
পরাজিত শক্তির সব চক্রান্ত প্রতিহত করতে প্রস্তুত বিএনপি: রিজভী
রাশেদ খাঁনের অভিযোগ ‘রবীন্দ্রনাথের গ্রাফিতিতে লাগানো চুনকালি কেনার টাকা দেন জামায়াত আমিরের উপদেষ্টা’
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
সর্বশেষ খবর
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার