সরিষাবাড়ীতে কলেজছাত্রীর আত্মহত্যার অভিযোগ

জামালপুর প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২৪, ০২:৫১আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ০৩:২৮

জামালপুর জেলার সরিষাবাড়ীতে মোবাইলে প্রেমিকের সঙ্গে কথা বলতে নিষেধ করায় বাবার ওপর অভিমান করে বর্ষা আক্তার (১৮) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (৬ এপ্রিল) বিকালে সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের লোকনাথপুর গ্রামের নিজ বাড়ির পাশে আম গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ করে পুলিশ। নিহত শিক্ষার্থী একই গ্রামের প্রাক্তন ইউপি সদস্য মো. রঞ্জুর মেয়ে। সে পার্শ্ববর্তী মুশুদ্দি কলেজের একাদশ শ্রেণিতে পড়তো।

স্থানীয় এলাকাবাসী জানায়, বর্ষা আক্তার ও একই গ্রামের সুরুজ মিয়ার ছেলের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তারা মোবাইলে নিয়মিত কথা বলায় বিষয়টি জানাজানি হয়ে যায়। শুক্রবার রাতে মোবাইলে কথা বলা অবস্থায় টের পেয়ে বর্ষাকে বকাঝকা করে তার বাবা। একপর্যায়ে তিনি মেয়েকে মারধর করে মোবাইল ভেঙে ফেলেন। এরপর বাবা-মার ওপর অভিমান করে বর্ষা। শনিবার দুপুরে সবার অজান্তে বর্ষা বাড়ির পাশে আম গাছের সঙ্গে ফাঁস দেয়।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান বলেন, মোবাইল ফোন নিয়ে পারিবারিক ঝগড়াকে কেন্দ্র করে মেয়েটি আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে বিকালে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

/আরআইজে/
সম্পর্কিত
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশাগ্রস্ত ছিলেন বসুন্ধরা সিটি থেকে পড়ে নিহত যুবক
ঋণের চাপে স্বামীর পর প্রাণ দিলেন স্ত্রীও
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম