শেরপুরে গোসলে নেমে ভাইবোনের মৃত্যু

শেরপুর প্রতিনিধি
০৬ জুন ২০২৪, ২৩:২৯ আপডেট : ০৬ জুন ২০২৪, ২৩:২৯

শেরপুরের নকলায় খালের পানিতে গোসল করতে নেমে ভাইবোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার গণপদ্দী ইউনিয়নের বিহারিরপাড় উত্তরপাড়া গ্রামের ঘোড়ামারা খালে এ ঘটনা ঘটে। 

মারা যাওয়া শিশুরা হলো উত্তরপাড়া গ্রামের আব্দুল মোতালেবের মেয়ে মারিয়া আক্তার মিম (১২) ও ছেলে মাসুদ রানা (৮)। মারিয়া স্থানীয় একটি মাদ্রাসার চতুর্থ শ্রেণির এবং মাসুদ স্থানীয় মনিরুজ্জামান আইডিয়াল স্কুলের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একসঙ্গে দুই সন্তানকে হারিয়ে পাগলপ্রায় বাবা-মা। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাল ৩টার দিকে মারিয়া ও তার ছোট ভাই কয়েকটি শিশুর সঙ্গে বাড়ির পাশের খালে গোসল করতে যায়। হঠাৎ মারিয়া ও মাসুদ পানিতে তলিয়ে যায়। অন্য শিশুদের চিৎকারে এলাকাবাসী ও স্বজনরা ঘটনাস্থলে এসে ভাইবোনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেন। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। পরিবারের কোনও অভিযোগ না থাকায় এবং আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশু দুটির লাশ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
যাত্রাবাড়ীতে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার
চার সন্তানই বিদেশে, বাড়িতে মিললো বৃদ্ধার অর্ধগলিত মরদেহ
বেনাপোল দিয়ে দেশে ফিরলো ছাত্রলীগ নেতার মরদেহ
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার