রাসুলের (সা.) কটূক্তিকারীদের ইলিশ দেওয়া মেনে নেওয়া হবে না: মামুনুল হক

ময়মনসিংহ প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৮আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৮

দেশের শিক্ষাব্যবস্থায় হিন্দুত্ববাদ ও নাস্তিক্যবাদ বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক। তিনি বলেন, ‘অবিলম্বে শিক্ষা কমিশন থেকে নাস্তিক, মুরতাদ ও সমকামীদের সরাতে হবে এবং সেখানে ইসলামি শিক্ষাবিদ ও আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে।’

শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, ‘ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রাসুলের (সা.) নামে জঘন্য কটূক্তি করেছে এবং তাকে সমর্থন করেছে বিজেপির সাংসদ নিতেশ নারায়ণ। ঘটনাটি বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের অন্তরে আগুন জ্বালিয়ে দিয়েছে। আমরা এই কটূক্তির নিন্দা ও প্রতিবাদ জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না।’

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে মামুনুল হক বলেন, ‘ভারতের রাষ্ট্রদূতকে ডেকে এনে প্রতিবাদ করুন। বিশ্ব মানবতার দূত হজরত মোহাম্মদকে (সা.) যারা গালি দেবে, কটূক্তি করবে, তাদের ইলিশ দেবেন, তা মেনে নেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘দেশের শিক্ষাব্যবস্থায় হিন্দুত্ববাদ ও নাস্তিক্যবাদ বরদাশত করা হবে না। অবিলম্বে শিক্ষা কমিশন থেকে নাস্তিক, মুরতাদ ও সমকামীদের সরাতে হবে এবং সেখানে ইসলামি শিক্ষাবিদ ও আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে।’

সাম্প্রতিক ছাত্র-জনতার বিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার ও নৈরাজ্যবাদের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে ঈশ্বরগঞ্জ উপজেলা খেলাফত মজলিস এই সমাবেশের আয়োজন করে। সমাবেশে ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয়।

সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মুফতি মাহমুদুল হক আজিজির সভাপতিত্বে আরও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব জালাল উদ্দিন আহমদ, আতাউল্লাহ আমীন প্রমুখ। এতে হাজারো ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।

/কেএইচটি/
সম্পর্কিত
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল গান্ধী আটক
স্ত্রী ছেড়ে যাওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা করলো ছেলে
সর্বশেষ খবর
পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা
পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা
বাংলাদেশে অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় পাকিস্তান
বাংলাদেশে অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় পাকিস্তান
১২ তলা থেকে পথচারী নারীর ওপর পড়লেন যুবক: নারীর মৃত্যু, জীবিত যুবক
১২ তলা থেকে পথচারী নারীর ওপর পড়লেন যুবক: নারীর মৃত্যু, জীবিত যুবক
এবার জামায়াত নিয়ে বিস্ফোরক মন্তব্য আম্মারের, বললেন ‘একচুয়াল পারফর্ম করতেছে’
এবার জামায়াত নিয়ে বিস্ফোরক মন্তব্য আম্মারের, বললেন ‘একচুয়াল পারফর্ম করতেছে’
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত