পারিবারিক কলহের জের, স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যাচেষ্টার অভিযোগে স্বামী আটক

জামালপুর প্রতিনিধি
২২ মার্চ ২০২৫, ১৬:৩৭ আপডেট : ২২ মার্চ ২০২৫, ১৬:৩৭

জামালপুরের বকশীগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টার অভিযো উঠেছে। শুক্রবার (২১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে বগারচর ইউনিয়নের পেরিরচর গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় অভিযুক্ত স্বামী শাকির মিয়াকে আটক করেছে পুলিশ ৷

পুলিশ ও এলাকাবাসী জানায়, পারিবারিক কলহের জের ধরে শুক্রবার রাতে নিজ বাড়িতে স্ত্রী রুবিনা আক্তারের (২০) শরীরে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয় তার স্বামী শাকিল মিয়া। আগুনে রুবিনার শরীর ৭০ শতাংশ পুড়ে দগ্ধ হয় ।

এ সময় রুবিনার ডাকচিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে শাকিল মিয়া গা ঢাকা দেয়। পরে আহত রুবিনা আক্তারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মুমূর্ষু রুবিনাকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

চিকিৎসক জানান, আহত রুবিনার শারীরিক অবস্থা ভালো নয়। এ ঘটনায় শনিবার দুপুরে অভিযান চালিয়ে রুবিনার স্বামী শাকিল মিয়াকে আটক করেছে থানা পুলিশ।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, পেট্রোল ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টার ঘটনায় স্বামী শাকিল মিয়াকে আটক করা হয়েছে৷ তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
যাত্রাবাড়ীতে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার
অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ ফোন, আটক স্বামী
ওভারটেক করতে গিয়ে ইজিবাইককে বাসের ধাক্কা, প্রাণ গেলো মা-মেয়ের
সর্বশেষ খবর
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার