মসজিদে নামাজ পড়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন গৃহবধূ!

নাটোর প্রতিনিধি
২৯ আগস্ট ২০২০, ২৩:০০আপডেট : ২৯ আগস্ট ২০২০, ২৩:০৭

মসজিদে নামাজ পড়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন গৃহবধূ! নাটোরের নলডাঙ্গায় রেলওয়ে মসজিদে ২ রাকাত নামাজ পড়ার পর ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক লিলি বেগম নামে এক গৃহবধু। ওই গৃহবধুর স্বামী দুবাই প্রবাসী। তিনি দুই সন্তানের জননী। বেশ কিছুদিন থেকে মাথা ও হাত ব্যাথার যন্ত্রণা ভোগ করছিলেন তিনি। ব্যাথার যন্ত্রণা থেকে বাঁচতেই তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন নিহতের স্বজনরা। নলডাঙ্গা থানার ওসি নজরুল ইসলাম ও উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার রাত ৯টার দিকে সান্তাহার জিআরপি সদস্যরা মরদেহ উদ্ধার করে।
উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ঘটনাস্থল পরিদর্শনের পর জানান, রেলওয়ে কর্মচারী, রেলওয়ে মসজিদের মোয়াজ্জিন এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে ঘটনার আগে ওই গৃহবধু রেলওয়ে মসজিদে ২ রাকাত নফল নামাজ পড়েন। এরপর দুপুরে চিলাহাটি থেকে খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি।

লিলি বেগম (৪০) রাজশাহী জেলার বাগমারা উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের অর্জুনপাড়া গ্রামের দুবাই প্রবাসী সিদ্দিকুর রহমানের স্ত্রী। তার ছেলে শাহিনুর জানান, প্রায় দেড়মাস আগে তার মা বাড়ির ছাদ থেকে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে যায়। ওই সময় তিনি মাথা আর হাতে ব্যাথা পান। নিয়মিত ওষুধ খেলেও মাঝে মাঝেই ব্যাথায় তীব্র যন্ত্রণা হতো। শনিবার দুপুরের কিছু আগে ‍ওষুধ পরিবর্তনের কথা বলে তিনি নলডাঙ্গায় আসেন। দুপুর পর আত্মহত্যার খবর জানতে পারেন তারা।

/এমআর/
সম্পর্কিত
ফ্যামিলি কার্ডের শুমারির নিয়োগদুই উপজেলার ইউএনও অবরুদ্ধ, কার্যালয়ে ছাত্রদল-যুবদলের ভাঙচুর, সাংবাদিকদের মারধর
আওয়ামী লীগের মৃত প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা-ভাঙচুর
প্রাইভেট পড়ালেই এমপিও বাতিল হবে শিক্ষকদের: প্রতিমন্ত্রী পুতুল
সর্বশেষ খবর
তরুণ শিক্ষকদের গবেষণামুখী করতে বাড়ছে প্রশিক্ষণ-গবেষণা অনুদান
তরুণ শিক্ষকদের গবেষণামুখী করতে বাড়ছে প্রশিক্ষণ-গবেষণা অনুদান
পুলিশে পদোন্নতি-পদায়নে জটিলতা নিরসনে উদ্যোগ
পুলিশে পদোন্নতি-পদায়নে জটিলতা নিরসনে উদ্যোগ
মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ আইন নিয়ে টিআইবির উদ্বেগ
মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ আইন নিয়ে টিআইবির উদ্বেগ
বাঁচানো গেলো না জোড়া লাগা সেই জমজ বোনদের
বাঁচানো গেলো না জোড়া লাগা সেই জমজ বোনদের
সর্বাধিক পঠিত
সাভারে বাড়ি ঘিরে অভিযান, আটক আরিফ সম্পর্কে যা জানা গেলো
সাভারে বাড়ি ঘিরে অভিযান, আটক আরিফ সম্পর্কে যা জানা গেলো
মির্জা ফখরুলকে বক্তব্য প্রত্যাহার করতে বললেন জামায়াতের ১১ এমপি
মির্জা ফখরুলকে বক্তব্য প্রত্যাহার করতে বললেন জামায়াতের ১১ এমপি
কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন: ফোনালাপে পরশকে বলেছিলেন কাদের
কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন: ফোনালাপে পরশকে বলেছিলেন কাদের
গভীর রাতে সরকারি ভবনে নারীসহ পাসপোর্ট কর্মকর্তা আটক
গভীর রাতে সরকারি ভবনে নারীসহ পাসপোর্ট কর্মকর্তা আটক
পূর্ণ সূর্যগ্রহণ আজ, কখন কোথায় দেখা যাবে?
পূর্ণ সূর্যগ্রহণ আজ, কখন কোথায় দেখা যাবে?