নাটোরে লকডাউন না মানায় ২৯ জনকে জরিমানা

নাটের প্রতিনিধি
০৯ জুন ২০২১, ১৬:৫১আপডেট : ০৯ জুন ২০২১, ১৬:৫১

করোনার সংক্রমণরোধে নাটোরে চলমান লকডাউনে বিধিনিষেধ না মানায় ২৯ জনকে জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (০৯ জুন) সকাল থেকে বিকাল পর্যন্ত নাটোর সদর ও সিংড়া পৌর এলাকায় অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ শাওন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নাটোর সদর ও সিংড়া পৌর এলাকায় চলছে কঠোর লকডাউন।বুধবার সকাল ৬টা থেকে লকডাউনের বিধিনিষেধ বাস্তবায়নে কাজ করছে পুলিশ ও প্রশাসন। সদর ও সিংড়া পৌর এলাকার প্রবেশমুখে চেকপোস্ট বসিয়ে মানুষের চলাচল সীমিত করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষকে শহরের প্রাণকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। চলছে না গণপরিবহন। এ সময় বিধিনিষেধ অমান্যকারীদের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ শাওন বলেন, সকাল থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ২৯ জনকে ২৯টি মামলায় ছয় হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়।

/এএম/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম