১৩ টাকা কেজিতে বিদ্যালয়ের বই বিক্রি করলেন প্রধান শিক্ষক

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২১, ১২:৪০আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ১২:৪৬

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার একটি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে মাধ্যমিকের সরকারি বই কেজি দরে বিক্রির অভিযোগ উঠেছে। শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে রানীর হাট বাজারে একজনের কাছে বইগুলো দেখা যায়।

খবর পেয়ে রবিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে তাড়াশ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফকির জাকির হোসেন অফিস সহকারী মাহমুদুল আলমকে পাঠিয়ে ওই ক্রেতার কাছ থেকে ৯০৩ কপি বই জব্দ করেন।
 
স্থানীয়রা জানায়, শনিবার বিকালে রানীর হাট সিরাজগঞ্জ বাজার দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মোমিন বিদ্যালয় ছুটির পর বিদ্যালয়ে একাই অবস্থান করেন। পরে তিনি গোপনে স্টোররুমে সংরক্ষিত ২০১৯-২০২০ ও ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে দশম শ্রেণির বিভিন্ন বিষয়ের ১৬৩ কেজি ওজনে সরকারি বিনামূল্যের ৯০৩টি বই বগুড়ার শেরপুর উপজেলার পাঁচদৈলী গ্রামের ফেরিওয়ালা সাব্বির হোসেনের কাছে বিক্রি করে দেন। বিকালে ফেরিওয়ালা সাব্বির হোসেন তার কেনা বইগুলো রানীর হাট বাজারে টঙ দোকানের সামনে রেখে দেন। বাজারে আগত লোকজন সরকারি বই দোকানে দেখতে পেয়ে ফেরিওয়ালা সাব্বির হোসেনকে জিজ্ঞাসাবাদ করলে ঘটনা সামনে আসে।

রানীর হাট বাজারে একজনের কাছে বইগুলো দেখা যায়

ফেরিওয়ালা সাব্বির হোসেন জানান, তিনি রানীর হাট সিরাজগঞ্জ বাজার দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মোমিনের কাছ থেকে ১৩ টাকা কেজি দরে ১৬৩ কেজি বই দুই হাজার ১০০ টাকার বিনিময়ে কিনেছেন।
 
সরকারি বই বিক্রির কথা স্বীকার করে আব্দুল মোমিন বলেন, বিদ্যালয়ের অপ্রয়োজনীয় কাগজের সাথে পুরাতন বইগুলো বিক্রি করে দিয়েছেন। বই বিক্রির টাকায় ছাত্রীদের ব্যবহারের অনুপযোগী ওয়াশরুম মেরামত করা হবে বলে জানান তিনি।
 
তাড়াশ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফকির জাকির হোসেন জানান, সরকারি বই বিক্রি করা অপরাধ। আমরা বিক্রি করা বইগুলো জব্দ করেছি। বিষয়টি ইউএনও ও ওসিসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি