সীমান্ত থেকে কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ

নওগাঁ প্রতিনিধি
১২ এপ্রিল ২০২২, ১৭:০৯ আপডেট : ১২ এপ্রিল ২০২২, ১৭:০৯

নওগাঁর পোরশা সীমান্ত থেকে মামুন (৩৬) নামে এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।

মঙ্গলবার (১২ এপ্রিল) সকাল ৯টায় ভারতীয় সীমান্তের ২৩১/৭এস পিলারের ঢাকাবীল এলাকা থেকে তাকে ধরে নিয়ে যায়। মামুন পোরশা উপজেলার নীতপুর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর কুলাডাংগা গ্রামের আবুল কাশেমের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ভারতীয় সীমান্তের ২৩১/৭এস পিলারের ঢাকাবীল এলাকায় নিজ বোরো ধানের ক্ষেতে সেচ দিতে যান মামুন। এ সময় টহলরত ভারতীয় ১৫৯ কেদারাপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে নিয়ে যান। 

বিজিবি-১৬ হাঁপানিয়া ক্যাম্পের নায়েব সুবেদার ফারুক হোসেন জানান, টহলরত কেদারাপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা মামুনকে আটক করে নিয়ে গেছে। তাকে ফেরত চেয়ে পতাকা বৈঠকের জন্য চিঠি দেওয়া হয়েছে। 

/এসএইচ/
সম্পর্কিত
সীমান্তে বিএসএফের চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি
পাকিস্তান-চীন সীমান্ত কমিশন মানে না ভারত, বললো ‘নাটক বন্ধ করুন’
ইরাক-ইরান সীমান্ত বন্ধ করলো বাগদাদ
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি