যমুনায় গোসলে নেমে ভাইবোন নিখোঁজ

বগুড়া প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২২, ১৭:২৮আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ১৭:২৮

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীতে গোসলে নেমে দুই ভাইবোন নিখোঁজ হয়েছে। সোমবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার কালিতলা ঘাটের পূর্ব পাশে এ ঘটনা ঘটে। 

নিখোঁজরা হলো—উপজেলার সদর ইউনিয়নের চরবাটিয়া গ্রামের কৃষক মুর্শিদুল সরকারের মেয়ে নিরা আকতার (১৩) ও তার ছোট ভাই জিসান সরকার (৭)। নিরা স্থানীয় পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। জিসান ময়ুরের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়ে।

সারিয়াকান্দির সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বর) রিপন মাহমুদ বিতান জানান, কৃষক মুর্শিদুল সরকারের দুই ছেলে ও এক মেয়ে। মেজো মেয়ে নিরা ও ছোট ছেলে জিসান দুপুরে স্কুল থেকে বাড়িতে ফেরে। দুপুর ২টার দিকে দুই ভাইবোন বাড়ির কাছে কালিতলা ঘাটের পূর্ব পাশে যমুনা নদীতে গোসল করতে যায়।এক পর্যায়ে তারা নদীতে নিখোঁজ হয়। আত্মীয়-স্বজন ও গ্রামবাসীরা টের পেয়ে নদীতে খোঁজাখুজি শুরু করেন। সারিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন এসে জাল টেনে খোঁজ করেও সন্ধান পাননি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার ময়েজ উদ্দিন জানান, নদীতে অনেক খোঁজাখুঁজি ও জাল টেনে তাদেরকে পাওয়া যায়নি। বগুড়া কার্যালয়ের মাধ্যমে রাজশাহীতে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা এলে নদীতে উদ্ধার অভিযান চালানো হবে। 

/এসএইচ/
সম্পর্কিত
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
পাগলা নদীতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি