বাইকে করে ছিনতাইয়ের চেষ্টা, যুবককে গণপিটুনি 

রাজশাহী প্রতিনিধি
০৮ মে ২০২২, ২১:৩৩আপডেট : ০৮ মে ২০২২, ২১:৩৩

রাজশাহী নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে বাইক নিয়ে এক নারীর ব্যাগ ছিনতাইয়ের সময় ফাইসাল রহমান নামের এক যুবক ধরা পড়েছেন। স্থানীয়রা তাকে গণপিটুনি দেন। ফাইসাল চাঁপাইনবাবগঞ্জ সদর এলাকার এমএ রহমানের ছেলে। আটক ছিনতাইকারীর সঙ্গী পালিয়ে যান বলে জানান স্থানীয়রা।

স্থানীয়রা জানান, রবিবার (৮ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজশাহী সাহেব বাজার জিরোপয়েন্টে এক নারী রাস্তা দিয়ে হেটেঁ যাচ্ছিলেন। এ সময় বাইকে করে ছিনতাইকারী ফাইসাল ও আরেকজন ওই নারীর ব্যাগ ধরে টান দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ওই নারী রাস্তায় ছিটকে পড়ে চিৎকার করলে বাইকসহ ফাইসাল নামের এক ছিনতাইকারীকে উপস্থিত জনতা ধরে ফেলে। এ সময় ফাইসালের সঙ্গী পালিয়ে যায়। পরে আরএমপি বোয়ালিয়া মডেল থানা পুলিশ গিয়ে ছিনতাইকারীকে আটক করে থানা হেফাজতে নেয় এবং তার বাইকটি জব্দ করে। 

বোয়ালিয়া মডেল থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফাইসাল নামের এক ছিনতাইকারীকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তাদের একটি বাইকও জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
মোহাম্মদপুর সামলানোর দায় কার?
মোহাম্মদপুরে বাড়ির ফটকে ছিনতাইয়ের ঘটনায় আরও একজন গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের