ইয়াবা নিয়ে রাজশাহীতে এসে রোহিঙ্গা যুবক গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
০১ আগস্ট ২০২২, ২১:৫৯আপডেট : ০১ আগস্ট ২০২২, ২১:৫৯

রাজশাহীর পুঠিয়া উপজেলায় ইয়াবার একটি চালান নিয়ে এসে গ্রেফতার হয়েছেন এক রোহিঙ্গা যুবক। তার নাম মো. হাবিবুল্লাহ (২৯)। কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. বকসুর ছেলে তিনি।

র‌্যাব জানায়, হাবিবুল্লাহ কক্সবাজার থেকে রাজশাহীর পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামের রাজু আহম্মেদের বাড়িতে এক হাজার পিস ইয়াবার চালান নিয়ে আসেন। সেখানে অভিযান চালিয়ে হাবিবুল্লাহকে গ্রেফতার করেছে র‌্যাব-৫-এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল। তার সঙ্গে বাড়ির মালিক রাজুকেও গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে এক হাজার পিস ইয়াবা।

সোমবার (১ আগস্ট) দুপুরে র‌্যাবের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫-এর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে কাঁঠালবাড়িয়া গ্রামে রাজু আহম্মেদের বাড়িতে ইয়াবা বেচাকেনা চলছে। রবিবার (৩১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে র‌্যাব ওই বাড়িতে অভিযান চালালে সেখানে থাকা তিন ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় র‌্যাবের হাতে রাজু ও হাবিবুল্লাহ ধরা পড়েন এবং অপরজন পালিয়ে যান। তাদের কাছ থেকে এক হাজার ইয়াবা, দুটি মোবাইল ও দুটি সিম জব্দ করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছেন, হাবিবুল্লাহ রোহিঙ্গা। তিনি কক্সবাজার থেকে দেশের বিভিন্ন স্থানে ইয়াবা সরবরাহ করেন। তারা পরস্পরের যোগসাজশে কক্সবাজার থেকে ইয়াবা এনে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করেন।

র‍্যাব-৫-এর কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুস শাকিব বলেন, এ চক্রের পলাতক আরেকজনকে গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতার দুজনের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। দুজনকে থানায় হস্তান্তর করা হয়েছে।

/এএম/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি