‘হট অফার’ লিখে প্রতারণা, সিঙ্গারের ৩ আউটলেটকে জরিমানা

রাজশাহী প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২২, ২৩:০৬আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ২৩:০৬

রাজশাহী নগরীতে ‘হট অফারের’ নামে ভুয়া বিজ্ঞাপন দিলেও কার্যত কোনও ছাড় না দেওয়ার অভিযোগে সিঙ্গার ব্যান্ডের তিনটি আউটলেটকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) পৃথক অভিযানে মোট এক লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সরকারি সংস্থাটির রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ বিষয়টি নিশ্চিত করে জানান, মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারিত করায় রাজশাহী মহানগরীর সিঙ্গারের তিনটি আউটলেটকে এক লাখ ২০ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, নগরীর লক্ষ্মীপুর এলাকায় অবস্থিত আউটলেটে ‘হট অফার’ লেখা পণ্যে কতটুকু অফার সেটা উল্লেখ নেই। একই ফ্রিজে তিন রকম মূল্য দেওয়া আছে। ৫০০০ টাকা ছাড়ের কথা থাকলেও সেটা দিচ্ছে না। এসব কারণে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার অধিদফতরের এই কর্মকর্তা জানান, নগরীর গ্রেটার রোড এলাকায় অবস্থিত আউটলেটে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখা যায়, অফার সংক্রান্ত স্টিকার তুলে ফেলছেন। হাতেনাতে বিষয়টি ধরা পড়ে। ২৮ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়ার কথা থাকলেও সেই পণ্য নেই। কিন্তু অফার সংক্রান্ত স্টিকার লাগিয়ে রেখেছে। এই কারণে ওই আউটলেটকে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া নগরীর সাহেব বাজার এলাকায় অবস্থিত আউটলেটে গিয়ে দেখা যায়, মিথ্যা বিজ্ঞাপনের সব স্টিকার তুলে ময়লার ঝুড়িতে রেখেছে। লেখা আছে এক হাজার টাকা ডিসকাউন্ট। কিন্তু সেটিও মিথ্যা। এ কারণে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

/এফআর/
সম্পর্কিত
এআই ‘ভয়েস ক্লোনিং’ প্রতারণা থেকে বাঁচবেন কীভাবে?
রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম