লালপুরে বজ্রাঘাতে দগ্ধ ৩ জন হাসপাতালে

নাটোর প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২২, ১৭:২৪আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১৭:৩২

নাটোরের লালপুর উপজেলায় বজ্রাঘাতে তিন জন দগ্ধ হয়েছেন। বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলার বিলমারিয়া ইউনিয়নের মোহরকয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

দগ্ধরা হলেন—মোহরকয়া গ্রামের সেকেন্দারের ছেলে মিজানুর রহমান (৪০), নজরুল ইসলামের স্ত্রী রিমা বেগম (২৮) ও শাহাবুলের স্ত্রী রুমা বেগম (৩০)। 

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে বিলমারিয়া ইউনিয়নের চেয়ারম্যান ছিদ্দিক আলী মিঠু জানান, দুপুর ১২টার দিকে বাড়ির পাশে কাজ করছিলেন ৫-৬ জন। হঠাৎ বজ্রাঘাতে তিন জন দগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেছেন।

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুরুজ্জামান শামীম জানান, তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে সবাই শঙ্কামুক্ত।

/এসএইচ/
সম্পর্কিত
বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে ২ কৃষকের মৃত্যু  
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের