রাজশাহীতে গণসমাবেশের অনুমতি এখনও পায়নি বিএনপি

রাজশাহী প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২২, ২২:০০আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ২২:০০

রাজশাহীতে আগামী ৩ ডিসেম্বর (শনিবার) রাজশাহী বিভাগীয় গণসমাবেশের জন্য প্রচারণা চালিয়ে আসছে বিএনপি। কিন্তু সোমবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৯টা পর্যন্ত গণসমাবেশের অনুমতি মেলেনি। নগরীর মাদ্রাসা মাঠে (হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠ) গণসমাবেশের আয়োজন করতে চায় বিএনপি। তবে বর্তমানে ওই মাঠে তালা ঝুলিয়ে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। মাঠে মঞ্চ নির্মাণের জন্য ডেকোরেটরের লোকজন গেলে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ দলটির।

সোমবার জেলা ও নগর বিএনপির পক্ষ থেকে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করা হয়। বেলা ১১টায় রাজশাহী নগরের মালোপাড়া বিএনপির কার্যালয়ে জেলা ও মহানগর বিএনপি এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে রাজশাহী জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত বলেন, আজ পর্যন্ত আমাদের মাঠ দেওয়া হয়নি। মাদ্রাসা মাঠে পুলিশ তালা ঝুলিয়ে দিয়েছে। আমরা আবেদন করেছি। কিন্তু এখনও মাঠ বরাদ্দ দেওয়া হচ্ছে না। পুলিশ ককটেলের নামে নতুন সন্ত্রাস তৈরি করছে। ৯টি উপজেলায় মামলা হয়েছে। সেই মামলায় পুলিশ গ্রেফতার বাণিজ্য করছে।

সংবাদ সম্মেলনে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেন, রাজশাহী জেলার সব থানাতেই মামলা দেওয়া হয়েছে। সেই মামলাগুলোর নকল দেওয়া হচ্ছে না। আবেদন করার পরও সেটা পাচ্ছি না। বিদেশে থাকা নেতাকর্মীদের নামেও মামলা হয়েছে। জেলার বাইরে যারা আছেন, তাদের নামেও মামলা হচ্ছে। তবে যত বাধাই আসুক, তারা এই সমাবেশ হবে।

সংবাদ সম্মেলনে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী, জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার, মহানগর বিএনপির সদস্য সচিব মামুনুর রশিদসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে রাজশাহী নগর পুলিশের এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, বিএনপি আবেদন করেছেন কি না- এ বিষয়ে জানা নেই। তবে অনুমতি দেওয়া হলে এটা গণমাধ্যমকর্মীদের জানানো হবে।

রাজশাহী জেলা প্রশাসক আবদুল জলিল জানান, মাঠ ব্যবহারের জন্য জেলা প্রশাসনের অনুমতি লাগবে। তিনি শুনছেন যে বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে একটি আবেদন করা হয়েছে। কিন্তু তিনি এখনও সেটা হাতে পাননি। হয়তো ডাক ফাইলে দিয়েছে। কিন্তু হাতে হাতে দেয়নি। তিনি আবেদনপত্রটি খুঁজছেন। আবেদনপত্র পেলে দেখবেন বিএনপি কী শর্তে মাঠটি চেয়েছে। তারপর সিদ্ধান্ত দেওয়া হবে। আর মাঠের অনুমতি পেলে পুলিশ কমিশনার সমাবেশের অনুমতি দিতে পারবেন।

/এফআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী