জমি নিয়ে বিরোধে সংঘর্ষে দুই চাচাতো ভাই নিহত

রাজশাহী প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২২, ১৯:৩৬আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ১৯:৩৬

রাজশাহীর চারঘাট উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে দুই চাচাতো ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পক্ষের আরও পাঁচ জন আহত হয়েছেন। শনিবার (১৭ ডিসেম্বর) বিকালে উপজেলার ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নের বাঁকড়া পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন—বাঁকড়া গ্রামের মৃত দেদার হোসেনের ছেলে আবদুল আজিজ (৫০) ও তার ভাই জেকের আলীর ছেলে আকরাম আলী (৫৫)। তাদের মরদেহ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আহতরা হলেন—একই গ্রামের আনসার আলীর ছেলে সোহেল রানা (৩৫), শহিদুল ইসলাম (৫০) ও জাহিদুল ইসলাম সুমন (২৩)। তারা নিহত আকরাম আলী গ্রুপের লোকজন। এছাড়া আহত দাউদ আলী (৪২) ও ইয়াকুব আলী (৩৫) নিহত আবদুল আজিজের গ্রুপের।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আড়াই বিঘা জমি নিয়ে দুই চাচাতো ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয়ভাবে বেশ কয়েকবার সালিশ বৈঠকে হলেও মীমাংসা হয়নি। মীমাংসার জন্য আলোচনায় বসলে একপক্ষ মেনে নেয় তো অন্য পক্ষ মানে না। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

এরই ধারাবাহিকতায় শনিবার বিকালে জমিতে সার দিতে যান আকরাম আলী। এতে বাধা দেন চাচাতো ভাই আবদুল আজিজ। এ নিয়ে দুই ভাইয়ের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দুই গ্রুপের লোকজন সংঘর্ষে জড়ান। সংঘর্ষে সাত জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

চারঘাট থানার ওসি মাহাবুব আলম বলেন, ‌‘দুই পক্ষের দুজন নিহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত। বিষয়টি তদন্ত করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে