স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ছড়ানোর অভিযোগে ২ বন্ধু গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
২২ জুন ২০২৩, ২২:৫৮আপডেট : ২২ জুন ২০২৩, ২২:৫৮

বগুড়ার নন্দীগ্রামে দশম শ্রেণির স্কুলছাত্রীকে হোটেলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের পর এর দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (২২ জুন) দুই বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ভিডিও উদ্ধার ও মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে। ভুক্তভোগীর মা বুধবার রাতে নন্দীগ্রাম থানায় মামলা করেছেন।

গ্রেফতার আসামিরা হলো- নন্দীগ্রাম উপজেলার সদর ইউনিয়নের পাকুরিয়াপাড়া গ্রামের বখতিয়ার উদ্দিনের ছেলে মোরশেদুল ইসলাম সোহান (১৯) ও তার বন্ধু ডুবা তেঘর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মোশারফ হোসেন আদম (১৯)।

পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, গত ২৯ মার্চ সকাল ৯টার দিকে স্কুলে যায় ভুক্তভোগী। সেখান থেকে বাড়ি ফেরার পথে দুপুর ১টার দিকে মোরশেদুল ইসলাম সোহান তাকে ফুঁসলিয়ে বগুড়া শহরের মফিজ পাগলার মোড় এলাকায় নিজ কর্মস্থল আবাসিক হোটেলে নিয়ে যায়। বিকাল ৩টার দিকে একটি কক্ষে সোহান ও তার বন্ধু মোশারফ ওই ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে। তারা মোবাইল ফোনে ভিডিও ধারণ করে ঘটনা ফাঁস না করতে হুমকি দেয়। ফাঁস করলে ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখায়। এরপরও তারা ভিডিও ফেসবুক মেসেঞ্জারে ছড়িয়ে দেয়। এলাকাবাসী ভিডিও দেখে ভুক্তভোগীর পরিবারকে জানান।

নন্দীগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, ভুক্তভোগীর মা বুধবার রাতে নন্দীগ্রাম থানায় সোহান ও মোশারফের বিরুদ্ধে মামলা করেন। তাদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া ডাক্তারি পরীক্ষার জন্য তাকে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি