সরকারি হাসপাতাল থেকে ওষুধ পাচারকালে দুই কর্মচারী আটক

রাজশাহী প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৫০আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৫০

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল থেকে সরকারি ওষুধ পাচারকালে দুই কর্মচারীকে আটক করা হয়েছে। শনিবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের জরুরি বিভাগের দ্বিতীয় গেট দিয়ে ‘ওয়াটার ফর ইনজেকশন’ নামের ১০ প্যাকেট ওষুধ পাচারকালে তাদের আটক করেন আনসার সদস্যরা। আটককৃতরা হাসপাতালে দৈনিক মজুরি ভিত্তিতে ওয়ার্ডবয় হিসেবে কাজ করতেন।

আটককৃতরা হলেন নগরীর সাধুর মোড়ের বাসিন্দা মৃত একরাম সরকারের ছেলে রেজয়ানুল ইসলাম রেজু (৪০) ও বহরমপুর এলাকার বাসিন্দা গণেশের ছেলে সনি (২৪)।

হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুরে ওষুধগুলো হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ড থেকে নিয়ে বের হচ্ছিলেন দুই কর্মচারী। এ সময় সিসিটিভি ক্যামেরায় তাদের হাতে সন্দেহজনক ব্যাগ দেখতে পান হাসপাতালের পরিচালক। তার নির্দেশে হাসপাতালের আনসার মো. শহিদুল ইসলাম ও মো. ফারুক হোসেনের নেতৃত্বে একটি টিম তাদের আটক করেন।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহম্মেদ বলেন, ‘ওষুধ পাচারকালে দুই কর্মচারীকে আটক করা হয়েছে। ওষুধগুলোর মূল্য ছয় হাজার টাকা। এগুলো সরকারি সম্পত্তি। এ কারণে তাদের থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনাটি তদন্তে কমিটি গঠন করা হবে। চোর সিন্ডিকেটের সঙ্গে আরও যারা জড়িত, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।’

তিনি আরও বলেন, ‘ওই দুই কর্মচারীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। সেইসঙ্গে হাসপাতালের প্রত্যেক গেটে নিরাপত্তা বাড়ানো হয়েছে।’

রামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মুকুল হোসেন বলেন, ‘আটককৃতদের রাজপাড়া থানায় পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
পুলিশ নয়, আবাসিক হোটেল থেকে ৬ জনকে আটক করলেন জেন-জি সদস্যরা
জিরাবোঝাই ট্রাক আটকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, ছাত্রদলের সাবেক নেতা গ্রেফতার 
চট্টগ্রামে এক ভবন থেকে ৭০ বিদেশি আটক, কী উদ্দেশ্যে বাংলাদেশে এসেছেন তারা?
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
পদ্মা নদীতে আরও একজনের লাশ, আগেরজনেরও পরিচয় মেলেনি
পদ্মা নদীতে আরও একজনের লাশ, আগেরজনেরও পরিচয় মেলেনি
ওমানে ইভি বাইক রফতানিতে বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা
ওমানে ইভি বাইক রফতানিতে বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর