আগুন দেখেই মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন প্রতিবন্ধী মা, মারা গেছেন দুজনই

নাটোর প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৩৯আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৩৯

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে নিজ ঘরে রান্না করছিলেন বুদ্ধি প্রতিবন্ধী শাহনাজ বেগম (৪৫)। একই ঘরে ছিলেন তার মেয়ে মাইশা (৮) ও অসুস্থ মা ইয়াতুন (৭০)।

রান্নার সময় হঠাৎ আগুন ধরে যায়। দৌড়ে এসে আগুন থেকে মেয়েকে কোলে জড়িয়ে ধরেন শাহনাজ। এই অবস্থাতেই অজ্ঞান হয়ে যান। শরীর পুড়লেও ছোট্ট মেয়েটিকে কোল থেকে ছাড়েননি বুদ্ধি প্রতিবন্ধী মা। আগুন মায়ের শরীর ভেদ করে পোড়ায় মাইশাকেও। ঘটনাস্থলে মায়ের মৃত্যু হলেও তখনও প্রাণ ছিল সন্তানের দেহে। হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। মায়ের ছয় ঘণ্টা পর মারা যায় সন্তানও।

নাটোরের লালপুর উপজেলার দূরদুড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামে মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। লালপুর থানার ওসি উজ্জ্বল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহনাজের মামা নাহিদ জানান, মাইশাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সার্জারি শেষে চিকিৎসক ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিতে বলেন। কিন্তু প্রস্তুতি শেষ হওয়ার আগেই রাত ৩টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটি। তার মা ইয়াতুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

/এফআর/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী