মাকে হত্যার দায়ে ছেলে-পুত্রবধূর মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১৩ আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১৩

সিরাজগঞ্জের কাজীপুরে মাকে হত্যার দায়ে ছেলে ও পুত্রবধূকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক কানিজ ফাতিমা এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার দক্ষিণ রেহাইশুরিবেড় গ্রামের মৃত মোকসেদ আলী মণ্ডলের ছেলে আব্দুস সামাদ ও তার স্ত্রী রাশিদা খাতুন।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট শামসুল আলম বলেন, ‘আসামিদের উপস্থিতিতে আদালত আজ এই রায় দেন। এরপর তাদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।’

মামলা সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার দক্ষিণ রেহাইগুরিবেড় গ্রামে আব্দুস সামাদের সঙ্গে তার বৃদ্ধ মা ফাতেমা বেগম একই বাড়িতে বসবাস করতেন। প্রতিদিনের ন্যায় সেদিন রাতেও বৃদ্ধ ফাতেমা খাওয়াদাওয়া শেষ করে তার কক্ষে ঘুমিয়ে পড়েন। পরের দিন ২০১৬ সালের ১ নভেম্বর ভোরে ফাতেমা বেগমের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন স্বজনরা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ও একটি ছুরি জব্দ করে।

পরে আব্দুস সামাদের ভাই আব্দুল রহিম বাদী হয়ে কাজিপুর থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে আদালতে চার্জশিট দেয় থানা পুলিশ। দীর্ঘদিন বিচারকার্য চলার পরে ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার দুপুরে আসামিদের উপস্থিতিতে বিচারক এ রায় প্রদান করেন।

/কেএইচটি/
সম্পর্কিত
দুইবার মৃত্যুদণ্ডের ইনজেকশন দেওয়া হলো, তবু বেঁচে গেলেন টেনেসির নারী
সত্যিই কি এরশাদ শিকদার মাগুর মাছকে মানুষ খাওয়াতেন, রহস্যময় বাড়িটিতে কতজন ছিলেন স্ত্রী?
পিকআপচালক হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
সর্বশেষ খবর
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম