আত্মীয়ের জানাজা শেষে ফেরার পথে প্রাণ গেলো মা-ছেলের

রাজশাহী প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২৪, ২১:৪২ আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ২১:৪২

রাজশাহীর চারঘাট উপজেলায় আত্মীয়ের জানাজা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার চারঘাট-বাঘা আঞ্চলিক মহাসড়কের হেমন্তের মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চারঘাট উপজেলার ডাকরা ইউনিয়নের সেন্টারের মোড় এলাকার আবুল কালামের স্ত্রী পিঞ্জিরা বেগম (৫৫) ও ছেলে আরিফ ইসলাম আরেজ (৩৩)।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার (২৩ এপ্রিল) রাতে পিঞ্জিরা বেগমের খালা মারা গেছেন। বুধবার সকালে রাজশাহী নগরীর বিনোদপুর এলাকায় জানাজায় অংশ নিতে যান পিঞ্জিরা বেগম ও তার ছেলে আরিফ ইসলাম। জানাজা শেষে মোটরসাইকেলে করে মা-ছেলে ফেরার পথে চারঘাট-বাঘা আঞ্চলিক মহাসড়কের হেমন্তের মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মা-ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে প্রেরণ করেন। সেখানে পৌঁছানোর পর দুপুর আড়াইটার দিকে ছেলে আরিফ ইসলাম ও বিকাল ৪টার দিকে মা পিঞ্জিরা বেগম মারা যান।

চারঘাট মডেল থানার ওসি (তদন্ত) আফজাল হোসেন বলেন, ‘এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হচ্ছে। বাসটি জব্দ করা সম্ভব হয়নি। আমাদের আইনি কার্যক্রম চলমান আছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৯
গরু বোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আগারগাঁওয়ে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি