নানার বাড়িতে গিয়ে পানিতে ডুবে দুই জনের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি
১৯ জুন ২০২৪, ০৯:৩৩ আপডেট : ১৯ জুন ২০২৪, ০৯:৩৩

নওগাঁর পত্নীতলায় নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুসহ দুই জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) বিকালে উপজেলার উজিরপুর ও ঘুকসির বিলে এই ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই জন হলেন- নজিপুর পৌরসভার হরিরামপুর গ্রামের আতাবুল ইসলামের মেয়ে জেবা (২২) ও বদলগাছী উপজেলার চাকরাইল গ্ৰামের সার্থক (৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন পত্নীতলা থানার ওসি মোজাফফর হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, জেবা নানার বাড়িতে বেড়াতে এসে বিকালে বাড়ির পাশে ঘুকসির বিলে নৌকায় ঘুরতে যান। এ সময় বিলের পানিতে পড়ে ডুবে মারা যান। এ ছাড়াও সার্থক নামে শিশুটি উজিরপুরে নানার বাড়িতে বেড়াতে এসে আত্রাই নদীতে গোসল করতে নেমে ডুবে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

/এফআর/
সম্পর্কিত
চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দির মৃত্যু
চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ৭৭টি অবৈধ ক্রসিং, তিন বছরে ১০১ মৃত্যু
মরিয়মের পরিবারের সঙ্গে আপস: জামিন পেলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি