রাজশাহীতে প্রতিমা ভাঙচুরের অভিযোগে যুবক গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
২৩ আগস্ট ২০২৪, ২২:১৯আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ২২:১৯

রাজশাহীর বাঘায় মন্দিরের প্রতিমা ভাঙচুরের অভিযোগে বাপ্পি হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। 

শুক্রবার (২৩ আগস্ট) ভোরে উপজেলার কলিগ্রাম সার্বজনীন দুর্গা মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। গ্রেফতার বাপ্পি হোসেন বাঘা পৌরসভার কলিগ্রামের মিঞাপাড়া গ্রামের জমসেদ আলীর ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার ভোর ৬টার দিকে কলিগ্রাম সার্বজনীন দুর্গা মন্দিরের তালা ভেঙে ভেতরে ঢুকে প্রতিমা ভাঙচুর করে বাপ্পি। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন তাকে হাতেনাতে আটক করে পুলিশকে খবর দেয়। পরে মন্দিরের সভাপতি অরুন সরকার বাদী হয়ে মামলা করলে তাকে গ্রেফতার দেখানো হয়।

অরুন সরকার বলেন, ‘ভোর ৬টার দিকে খবর পাই মন্দিরের ভেতরে প্রতিমা ভাঙচুর করা হচ্ছে। পরে স্থানীয়দের সঙ্গে নিয়ে ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। এর আগে আরও দুটি মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর করা হয়েছিল। তার কাছে ওই বিষয়ে জানতে চাইলে কোনও উত্তর দেয়নি।’ 

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি সুজিত কুমার পান্ডে (বাকু) ও উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অপূর্ব কুমার সাহা বলেন, অভিযুক্ত যুবকের শাস্তির দাবি জানাচ্ছি।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, ‘প্রতিমা ভাঙচুরের ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদে ওই যুবক জানিয়েছে, স্বপ্রণোদিত হয়ে প্রতিমা ভাঙচুর করেছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, সে বিষয়টি তদন্ত করে দেখবো আমরা।’

/এএম/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে